Advertisement
Us Bangla Airlines
বিশ্বকাপ থেকে বাদ পড়ল বাংলাদেশ
ক্রিকবাজের প্রতিবেদন

বিশ্বকাপ থেকে বাদ পড়ল বাংলাদেশ

খেলা ডেস্ক

২৪ জানুয়ারি ২০২৬, ১৬:২৭

টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাংলাদেশ দলকে বাদ দেওয়া হয়েছে। লিটনদের পরিবর্তে বিশ্বকাপে যুক্ত হয়েছে ইউরোপীয় দেশ স্কটল্যান্ড। বিষয়টি এখন আনুষ্ঠানিক জানিয়ে এক প্রতিবেদনে নিশ্চিত করেছে ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজ।

ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হতে যাওয়া এই মেগা টুর্নামেন্ট শুরু হবে ৭ ফেব্রুয়ারি। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) কয়েক দিন আগে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) ২৪ ঘণ্টার আলটিমেটাম দিয়েছিল। সেই সময়সীমা পেরোনোর পরই, শনিবার (২৪ জানুয়ারি) চূড়ান্ত সিদ্ধান্ত কার্যকর করে আইসিসি।

বিশ্বকাপে না খেললে কত টাকা হারাবে বাংলাদেশ?

এই পরিবর্তনের ফলে প্রাথমিক পর্বে গ্রুপ ‘সি’তে জায়গা পাচ্ছে স্কটল্যান্ড। গ্রুপ পর্বে তারা প্রথমে ৭ ফেব্রুয়ারি ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে। এরপর ৯ ফেব্রুয়ারি ইতালির বিপক্ষে খেলবে স্কটরা। গ্রুপ পর্বের তৃতীয় ম্যাচে ১৪ ফেব্রুয়ারি ইংল্যান্ডের বিপক্ষে নামবে তারা। মুম্বাইয়ে ১৭ ফেব্রুয়ারি নেপালের বিপক্ষে শেষ গ্রুপ ম্যাচ খেলবে স্কটল্যান্ড।

এদিকে এই বিষয়ে প্রতিক্রিয়া জানতে ক্রিকবাজ যোগাযোগ করেছিল ক্রিকেট স্কটল্যান্ডের প্রধান নির্বাহী (সিইও) ট্রুডি লিন্ডব্লেডের সঙ্গে। তবে তার পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক মন্তব্য পায়নি ক্রিকবাজ। যদিও ক্রিকবাজের সূত্র অনুযায়ী, ইতোমধ্যেই দুবাই ও এডিনবরার মধ্যে যোগাযোগ স্থাপন হয়েছে।

বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ একমাস আগেও ঠিক ছিল। তবে কট্টর হিন্দুদের দাবিতে আইপিএল থেকে মোস্তাফিজের বাদ পড়ায় নড়েচড়ে বসে বাংলাদেশ। নিরাপত্তা ইস্যুতে ভারতে বিশ্বকাপ বয়কটের ঘোষণা দেয় বিসিবি। তবে শ্রীলঙ্কায় বাংলাদেশকে ভেন্যু দেওয়ার দাবিও জানিয়েছিল আমিনুল ইসলামের বোর্ড।

ভারতে বিশ্বকাপ খেলা নিয়ে নতুন বার্তা দিল বিসিবি

আইসিসির সঙ্গে কয়েক দফা আলোচনা আর চিঠি আদান-প্রদান হলেও বাংলাদেশের দাবিকে সায় দেয়নি আইসিসি। অন্যদিকে, বাংলাদেশকে দুইদিনের আল্টিমেটাম দিলেও সিদ্ধান্ত পাল্টায়নি বিসিবি ও সরকার। ফলে বাংলাদেশকে সরিয়ে বিশ্বকাপে স্কটল্যান্ডকে যুক্ত করেছে আইসিসি।

এদিকে, ভারতে বাংলাদেশের নিরাপত্তা নেই—এমন দাবিকে একাধিকবার নাকচ করেছে ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা। তবে সম্প্রতি বাংলাদেশি নাগরিক সন্দেহে এক যুবককে হত্যা করেছে ভারতীয়রা। এমনকি বাংলাদেশি আম্পায়ার সৈকতকে পর্যাপ্ত নিরাপত্তা দিতে না পারায় তাকে নিয়মিত থার্ড আম্পায়ার হিসেবে দেখা গেছে।

এমআই