Advertisement
Us Bangla Airlines
বাংলাদেশের বিশ্বকাপ খেলা নিয়ে যা বললেন পাকিস্তান অধিনায়ক

বাংলাদেশের বিশ্বকাপ খেলা নিয়ে যা বললেন পাকিস্তান অধিনায়ক

খেলা ডেস্ক

০৫ ফেব্রুয়ারি ২০২৬, ১৯:৫৭

টি–টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের না থাকা নিয়ে মুখ খুললেন পাকিস্তান অধিনায়ক আগা সালমান। কলম্বোয় অধিনায়কদের আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে তিনি স্পষ্ট কণ্ঠে জানালেন, বাংলাদেশের বিশ্বকাপে খেলতে না পারা দুঃখজনক। একই সঙ্গে উঠে আসে পাকিস্তানের ভারত-ম্যাচ বয়কট ইস্যুও।

সংবাদ সম্মেলনে পাকিস্তান অধিনায়ক সালমান আঘা বলেন, ‘ভারত ম্যাচ আমাদের নিয়ন্ত্রণে নেই। এটা সরকারের সিদ্ধান্ত, আর আমরা সেটাকে সম্মান করি। সরকার যা বলবে, আমরা সেটাই করব। আমাদের সামনে আরও তিনটি ম্যাচ আছে, সেগুলো নিয়েই আমরা রোমাঞ্চিত।’

বাংলাদেশ–ভারত–পাকিস্তানকে ঘিরে সাম্প্রতিক টানাপোড়েনের পটভূমিও অজানা নয়। মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার পর নিরাপত্তাশঙ্কায় বাংলাদেশ সরকার ভারতে বিশ্বকাপের দল পাঠাতে অস্বীকৃতি জানায়। এরপর আইসিসি বাংলাদেশকে টুর্নামেন্ট থেকে বাদ দিলে পাকিস্তান সরকার বিশ্বকাপে ভারত ম্যাচ বয়কটের ঘোষণা দেয়।

বাংলাদেশের বিশ্বকাপ খেলা নিয়ে যা বললেন পাকিস্তান অধিনায়ক

বাংলাদেশের অনুপস্থিতি নিয়ে আবেগী প্রতিক্রিয়া দেখান সালমান। তিনি বলেন, ‘বাংলাদেশিরা আমাদের ভাই। পাকিস্তানের প্রতি তাদের সমর্থনের জন্য আমরা কৃতজ্ঞ। এটা সত্যিই দুঃখজনক যে তারা বিশ্বকাপে খেলছে না।’

গ্রুপ পর্বে পাকিস্তান ও ভারতের মুখোমুখি হওয়ার সুযোগ না থাকলেও নকআউট পর্বে সম্ভাব্য সাক্ষাৎ নিয়ে প্রশ্ন ওঠে। সেই প্রশ্নের জবাবে সালমান বলেন, ‘যদি সেমিফাইনাল বা ফাইনালে ভারতের বিপক্ষে খেলতে হয়, তাহলে আমাদের সরকারের কাছে যেতে হবে এবং তাদের পরামর্শ অনুযায়ী সিদ্ধান্ত নিতে হবে।’

অধিনায়ক হিসেবে নিজের প্রথম বিশ্বকাপ নিয়ে রোমাঞ্চ লুকাননি সালমান। তিনি বলেন, ‘এটা আমার প্রথম বিশ্বকাপ। আমি সামনে থেকে নেতৃত্ব দিতে চাই। খেলোয়াড় হিসেবে নিজের কাজ করতে চাই, আর সতীর্থদের কাছ থেকে সেরাটা বের করে আনতে চাই। এমন একটা পরিবেশ গড়তে চাই, যেখানে সবাই নিজের সেরাটা দিতে পারে।’

এমআই