Advertisement
Us Bangla Airlines
পাকিস্তানের সিদ্ধান্ত পরিবর্তন নিয়ে যা বলছে ভারতীয় বোর্ড

পাকিস্তানের সিদ্ধান্ত পরিবর্তন নিয়ে যা বলছে ভারতীয় বোর্ড

খেলা ডেস্ক

১০ ফেব্রুয়ারি ২০২৬, ২২:২৭

ভারত-পাকিস্তান ম্যাচ ঘিরে সংকট মেটাতে প্রশংসনীয় ভূমিকা রেখেছে এশিয়ার দেশগুলো। পাকিস্তানকে এক্ষেত্রে সবচেয়ে বড় সহযোগিতা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। তবে বিশ্ব ক্রিকেটের এমন সংকটে আইসিসির ভূমিকা নিয়ে ভূয়সী প্রশংসা করেছেন বিসিসিআই সহ-সভাপতি রাজিব শুক্লা।

শুক্লা বলেন, ‘খুব ভালো সমাধান খুঁজে পাওয়ায় বিসিসিআইয়ের পক্ষ থেকে আইসিসি চেয়ারম্যান জয় শাহ এবং তাদের কর্মকর্তাদের ধন্যবাদ জানাতে চাই। পাকিস্তান ক্রিকেট বোর্ড ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সঙ্গে আলোচনা এবং সকল পক্ষের বক্তব্য শুনে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ক্রিকেটের স্বার্থে এটি খুবই গুরুত্বপূর্ণ।’

পিছনের ঘটনার সূত্রপাত, বাংলাদেশের নিরাপত্তাজনিত উদ্বেগে ভারতে খেলার অস্বীকৃতি থেকে। আইসিসি বাংলাদেশের পরিবর্তে স্কটল্যান্ডকে টুর্নামেন্টে অন্তর্ভুক্ত করলে পাকিস্তানও ভারতের বিপক্ষে ম্যাচ না খেলার ঘোষণা দেয়। তবে লাহোরে আইসিসি, পিসিবি ও বিসিবির বৈঠকের পর অচলাবস্থা কাটে এবং সোমবার পাকিস্তান তাদের ম্যাচ খেলার ঘোষণা দেয়।

শুক্লা আরও বলেন, ‘বাংলাদেশ ক্রিকেট বোর্ডও আইসিসির প্রশংসা করেছে। সকল পক্ষের কথা শুনে, সকলের স্বার্থ বিবেচনা করে সিদ্ধান্তে পৌঁছানো হয়েছে। শেষ পর্যন্ত ক্রিকেট সবার জন্যই সবচেয়ে গুরুত্বপূর্ণ। আন্তর্জাতিক ক্রিকেটের স্বার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ক্রিকেটেরই জয় হয়েছে।’

এমআই