৩ কোটি রুপিতে রিশাদকে কিনল রাওয়ালপিন্ডি
খেলা ডেস্ক
১১ ফেব্রুয়ারি ২০২৬, ১৪:২৫
রিশাদকে নিয়ে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) নিলামে জমেছিল টানটান উত্তেজনা। সেই লড়াইয়ের শেষ হাসিটা হাসল রাওয়ালপিন্ডি এক্সপেস। ১ কোটি ১০ লাখ রুপি ভিত্তিমূল্যের রিশাদকে ৩ কোটি পাকিস্তানি রুপিতে দলে ভিড়িয়েছে মোহাম্মদ রিজওয়ানের রাওয়ালপিন্ডি এক্সপেস।
নিলামের মঞ্চে রিশাদকে উঠানোর পরেই তৈরি হয় দারুণ প্রতিদ্বন্দ্বিতা। করাচির সঙ্গে দর-কষাকষির লড়াই শেষে শেষ পর্যন্ত রাওয়ালপিন্ডিই নিশ্চিত করে রিশাদের সই। গত মৌসুমে লাহোর কালান্দার্সের জার্সিতে খেলেছিলেন এই তরুণ স্পিনার। এবার ঠিকানা বদলে নতুন চ্যালেঞ্জের পথে তিনি।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) রাওয়ালপিন্ডি তাদের রিটেইন তালিকাও প্রকাশ করেছে। চার ক্রিকেটারকে ধরে রেখেছে ফ্র্যাঞ্চাইজিটি—মোহাম্মদ রিজওয়ান, স্যাম বিলিংস, জামান খান ও ইয়াসির শাহ। অভিজ্ঞতা ও তরুণ শক্তির মিশেলে দল গোছাতে চাইছে তারা।
রিশাদের আগে নিলামে ওঠেন বাংলাদেশের আরেক অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। তারও ভিত্তিমূল্য ছিল ১ কোটি ১০ লাখ রুপি। তবে এবারের নিলামে তাকে নিয়ে কোনো দল আগ্রহ দেখায়নি। এছাড়া সাকিব আল হাসানকে নিলামে তোলা হলেও তাকে কিনতে আগ্রহ দেখায়নি কোনো ফ্র্যাঞ্চাইজি।

এদিকে নিলামে অন্যান্য উল্লেখযোগ্য দলবদলের মধ্যে রয়েছেন ফাহিম আশরাফ (ইসলামাবাদ ইউনাইটেড), ডেভিড ওয়ার্নার (করাচি কিংস), হারিস রউফ (লাহোর কালান্দার্স), নাসিম শাহ (রাওয়ালপিন্ডি) ও শাহিবজাদা ফারহান (শিয়ালকোট)।
এমআই