সুপার এইটের খেলা কবে-কখন, দেখে নিন সূচি
খেলা ডেস্ক
১৮ ফেব্রুয়ারি ২০২৬, ২২:৩৮
টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্ব শেষ হতেই চূড়ান্ত হলো সুপার এইটের লাইনআপ। নামিবিয়াকে হারিয়ে শেষ দল হিসেবে জায়গা নিশ্চিত করেছে পাকিস্তান। কলম্বোতে টস জিতে আগে ব্যাট করে তারা ২০ ওভারে ৩ উইকেটে ১৯৯ রান তোলে, জবাবে ১৭.৩ ওভারে ৯৭ রানে অলআউট হয় নামিবিয়া। এই জয়ের মধ্য দিয়েই নির্ধারিত হয় সেরা আটের পূর্ণ তালিকা।
টুর্নামেন্ট শুরুর আগেই আট দলের প্রি-সিডিং করা ছিল। তবে অস্ট্রেলিয়া গ্রুপ পর্ব থেকে বিদায় নেওয়ায় ‘বি’ গ্রুপ থেকে উঠে আসা জিম্বাবুয়ে সেই স্লটে জায়গা নিয়েছে। সুপার এইটের গ্রুপ ১-এ রয়েছে ভারত, দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও ওয়েস্ট ইন্ডিজ। গ্রুপ ২-এ খেলবে শ্রীলঙ্কা, ইংল্যান্ড, নিউজিল্যান্ড ও পাকিস্তান।
আগামী ২১ ফেব্রুয়ারি থেকে শুরু হবে সুপার এইটের লড়াই, চলবে ১ মার্চ পর্যন্ত। এই পর্বে মোট ১২টি ম্যাচ অনুষ্ঠিত হবে। সূচি অনুযায়ী ২১ ফেব্রুয়ারি সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে নিউজিল্যান্ড ও পাকিস্তান মুখোমুখি হবে। ২২ ফেব্রুয়ারি বিকেল ৩টা ৩০ মিনিটে শ্রীলঙ্কা–ইংল্যান্ড এবং সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে ভারত–দক্ষিণ আফ্রিকা ম্যাচ রয়েছে।
২৩ ফেব্রুয়ারি সন্ধ্যায় জিম্বাবুয়ে খেলবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। ২৪ ফেব্রুয়ারি ইংল্যান্ডের প্রতিপক্ষ পাকিস্তান। ২৫ ফেব্রুয়ারি শ্রীলঙ্কা মুখোমুখি হবে নিউজিল্যান্ডের। ২৬ ফেব্রুয়ারি বিকেলে ওয়েস্ট ইন্ডিজ–দক্ষিণ আফ্রিকা এবং সন্ধ্যায় ভারত–জিম্বাবুয়ে ম্যাচ।
২৭ ফেব্রুয়ারি ইংল্যান্ড খেলবে নিউজিল্যান্ডের বিপক্ষে। ২৮ ফেব্রুয়ারি শ্রীলঙ্কা–পাকিস্তান লড়াই। ১ মার্চ বিকেলে জিম্বাবুয়ে–দক্ষিণ আফ্রিকা এবং সন্ধ্যায় ভারত–ওয়েস্ট ইন্ডিজ ম্যাচ দিয়ে শেষ হবে সুপার এইট পর্ব। এরপর ৪ ও ৫ মার্চ অনুষ্ঠিত হবে দুই সেমিফাইনাল, আর ৮ মার্চ ফাইনালের মধ্য দিয়ে পর্দা নামবে বিশ্বকাপের।
একনজরে দেখে নিন সূচি
| তারিখ | সময় | ম্যাচ |
|---|---|---|
| ২১ ফেব্রুয়ারি | সন্ধ্যা ৭:৩০ | নিউজিল্যান্ড - পাকিস্তান |
| ২২ ফেব্রুয়ারি | বিকেল ৩:৩০ | শ্রীলঙ্কা - ইংল্যান্ড |
| ২২ ফেব্রুয়ারি | সন্ধ্যা ৭:৩০ | ভারত - দক্ষিণ আফ্রিকা |
| ২৩ ফেব্রুয়ারি | সন্ধ্যা ৭:৩০ | জিম্বাবুয়ে - ওয়েস্ট ইন্ডিজ |
| ২৪ ফেব্রুয়ারি | সন্ধ্যা ৭:৩০ | ইংল্যান্ড - পাকিস্তান |
| ২৫ ফেব্রুয়ারি | সন্ধ্যা ৭:৩০ | শ্রীলঙ্কা - নিউজিল্যান্ড |
| ২৬ ফেব্রুয়ারি | বিকেল ৩:৩০ | ওয়েস্ট ইন্ডিজ - দক্ষিণ আফ্রিকা |
| ২৬ ফেব্রুয়ারি | সন্ধ্যা ৭:৩০ | ভারত - জিম্বাবুয়ে |
| ২৭ ফেব্রুয়ারি | সন্ধ্যা ৭:৩০ | ইংল্যান্ড - নিউজিল্যান্ড |
| ২৮ ফেব্রুয়ারি | সন্ধ্যা ৭:৩০ | শ্রীলঙ্কা - পাকিস্তান |
| ১ মার্চ | বিকেল ৩:৩০ | জিম্বাবুয়ে - দক্ষিণ আফ্রিকা |
| ১ মার্চ | সন্ধ্যা ৭:৩০ | ভারত - ওয়েস্ট ইন্ডিজ |
এমআই