বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে ২৮ ক্রিকেটার, কার বেতন কত?
খেলা ডেস্ক
১৯ ফেব্রুয়ারি ২০২৬, ১৭:০৭
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ২০২৬ সালের জন্য জাতীয় দলের কেন্দ্রীয় চুক্তির তালিকা প্রকাশ করেছে। মোট ২৮ জন ক্রিকেটার এবার জায়গা পেয়েছেন এই চুক্তিতে, যা জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত কার্যকর থাকবে। এবারের চুক্তিতে ‘এ’ প্লাস ক্যাটাগরি থাকছে না; ক্রিকেটারদের গ্রেড ভাগ করা হয়েছে চারটি ক্যাটাগরিতে।
প্রথমবারের মতো চুক্তিতে জায়গা পেয়েছেন পারভেজ ইমন, তানভীর ইসলাম ও হাসান মুরাদ। এছাড়া চুক্তিতে ফিরেছেন সাইফ হাসান, নুরুল হাসান সোহান, নাঈম হাসান ও শামীম হোসেন। আগের চুক্তি থেকে বাদ পড়েননি কেউ। শুধু টেস্ট ম্যাচ খেলায় সিনিয়র মুশফিককে রাখা হয়েছে ‘বি’ ক্যাটাগরিতে।
এ গ্রেড (বেতন: ৮ লাখ) এ গ্রেডে জায়গা পেয়েছেন চার ক্রিকেটার। নাজমুল হোসেন শান্তের সঙ্গে আছেন লিটন কুমার দাস, তাসকিন আহমেদ ও মেহেদী হাসান মিরাজ।
বি গ্রেড (বেতন: ৬ লাখ) বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে বি গ্রেডে রয়েছেন মুশফিকুর রহিম, মুমিনুল হক, তাইজুল ইসলাম, মুস্তাফিজুর রহমান, তাওহীদ হৃদয়, হাসান মাহমুদ, নাহিদ রানা, সাদমান ইসলাম, তানজিদ হাসান তামিম, রিশাদ হোসেন ও শেখ মেহেদী হাসান।
সি গ্রেড (বেতন: ৪ লাখ) সি গ্রেডে জায়গা পেয়েছেন সৌম্য সরকার, জাকের আলি অনিক, শরিফুল ইসলাম, নাসুম আহমেদ, খালেদ আহমেদ ও তানজিম হাসান সাকিব।
ডি গ্রেড (বেতন: ২ লাখ) ডি গ্রেডে রয়েছেন পারভেজ হোসেন ইমন, সাইফ হাসান, নাঈম হাসান, তানভীর ইসলাম, হাসান মুরাদ, নুরুল হাসান সোহান ও শামীম হোসেন।
বিসিবির এই কেন্দ্রীয় চুক্তি জাতীয় দলের ক্রিকেটারদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি পারফরম্যান্স ও অভিজ্ঞতার ভিত্তিতে ক্রিকেটারদের মূল্যায়ন করে। তালিকায় নতুন ও অভিজ্ঞ ক্রিকেটারদের সমন্বয় দেশের ক্রিকেটকে আরও শক্তিশালী করার লক্ষ্যকে সামনে রেখে তৈরি করা হয়েছে।
এমআই