Advertisement
Us Bangla Airlines
শ্রীলঙ্কাকে হারিয়ে ‘চ্যাম্পিয়ন’ জিম্বাবুয়ে

শ্রীলঙ্কাকে হারিয়ে ‘চ্যাম্পিয়ন’ জিম্বাবুয়ে

খেলা ডেস্ক

১৯ ফেব্রুয়ারি ২০২৬, ১৮:৫৮

৩৬ বলে প্রয়োজন ৬৫ রান, হাতে আট উইকেট। সমীকরণই বলে দিচ্ছে, এখান থেকে জয় পাওয়া কতটা কঠিন। তবে দলকে নেতৃত্ব দেওয়া সিকান্দার রাজা দলকে দেখিয়েছেন আশার পথ। ১৫তম ওভারে ২০, ১৬তম ওভারে ১২ এবং ১৭তম ওভারে ১৪ রান নিয়েই শ্রীলঙ্কা থেকে ম্যাচ ছিনিয়ে নিয়েছেন এই ব্যাটার। শেষ পর্যন্ত গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে মাঠ ছাড়ে জিম্বাবুয়ে।

বৃহস্পতিবার প্রেমাদাসা স্টেডিয়ামে টসে জিতে শুরুতে ব্যাট করতে নামে শ্রীলঙ্কা। নিশাঙ্কার ফিফটি আর রত্নায়েকের ৪৪ রানে নির্ধারিত ২০ ওভার শেষে ৭ উইকেটে ১৭৮ রান করে লঙ্কানরা। জবাবে ব্রায়ান বেনেটের ফিফটি আর সিকান্দার রাজার ঝোড়ো ব্যাটিংয়ে ৬ উইকেটের জয় পায় জিম্বাবুয়ে। তাতে গ্রুপ পর্বে সব ম্যাচই জিতল রোডেশিয়ানরা।

চার বছর পর টি-টোয়েন্টি বিশ্বকাপে জায়গা পেল জিম্বাবুয়ে

ইতোমধ্যে সুপার এইট নিশ্চিত করা জিম্বাবুয়ে-শ্রীলঙ্কার জন্য এটা ছিল নিয়ম রক্ষার ম্যাচ। তাতে শুরুতে ব্যাট করতে নেমে দুই ওপেনারের কল্যাণে ৫৪ রানের জুটি পায় লঙ্কানরা। ১৪ বলে ২২ রানে আউট হন কুশল পেরেরা। পরের উইকেটে নেমে ২০ বলে ১৪ রান করেন কুশল মেন্ডিস। এদিকে ফিফটি পূরণের পর ৬২ রানে থামেন পাথুম নিশাঙ্কা।

পরে পাভান রত্নায়েকের ২৫ বলে ৪৪ ও দুনিথ ভেল্লালাগের আট বলে ১৫ রানের ইনিংসে ১৭৮ রানে থামে শ্রীলঙ্কা। জিম্বাবুয়ের হয়ে মুজারাবানি, ইভান্স ও ক্রেমার জোড়া উইকেট শিকার করেন।

১৭৯ রানের জবাবে ব্যাট করতে নেমে ওপেনিং জুটিতে ৬৯ রান করে জিম্বাবুয়ে। ২৬ বলে ৩৪ রান করে আউট হন ওপেনার তাদিওয়ানসে মারুমানি। পরের উইকেটে নেমে মাত্র ১২ বলে ২৩ রান করেন রায়ান বার্ল। এরপর ওপেনার রায়ান বার্লকে নিয়ে ৬৯ রানের গুরুত্বপূর্ণ একটি জুটি গড়েন দলনেতা সিকান্দার রাজা।

গ্রুপ পর্ব থেকেই বিদায় অস্ট্রেলিয়ার, সুপার এইটে জিম্বাবুয়ে

মাত্র ২৬ বলে ৪৫ রানের একটি অনবদ্য ইনিংস খেলে আউট হন তিনি। রাজাকে দলকে জয়ের বন্দরে নিতে পারলেও ম্যাচ জিতিয়ে উঠতে পারেননি। তবে টনি মুনিয়োঙ্গাকে নিয়ে জয় নিশ্চিত করেন ব্রায়ান বেনেট। ৬৩ রানে অপরাজিত থাকেন এই ওপেনার।

বল হাতে শ্রীলঙ্কার দুশান হেমন্ত দুইটি ও শানাকা-ভেল্লালেগে একটি করে উইকেট শিকার করেন।

এদিকে শ্রীলঙ্কাকে হারিয়ে ৪ ম্যাচে সর্বোচ্চ ৭ পয়েন্ট নিয়ে গ্রুপ পর্বে এক নম্বরে অবস্থান করছে জিম্বাবুয়ের। সমান ম্যাচে ৬ পয়েন্ট অর্জন করেছে শ্রীলঙ্কা। তাদের অবস্থান দুই নম্বরে। তালিকার তিন নম্বরে আছে আয়ারল্যান্ড। তাদের সংগ্রহ ৩ পয়েন্ট। এদিকে চার এবং পাঁচ নম্বরে আছে অস্ট্রেলিয়া ও ওমান।

এমআই