Advertisement
Us Bangla Airlines
টি-টোয়েন্টিতে বাংলাদেশের যে রেকর্ড ভাঙতে পারেনি কেউ!

টি-টোয়েন্টিতে বাংলাদেশের যে রেকর্ড ভাঙতে পারেনি কেউ!

খেলা ডেস্ক

২৪ ফেব্রুয়ারি ২০২৬, ১৬:৪৩

টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের ১৬ জনের স্কোয়াডে বাঁহাতি ব্যাটসম্যানের সংখ্যা ৯ জন। বিশ্বকাপে এখন পর্যন্ত চার ম্যাচ খেলা ভারত তিন ম্যাচেই অন্তত ৭ জন বাঁহাতিকে খেলিয়েছে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সবশেষ ম্যাচেও ছিল সাত বাঁহাতি। তাতেই প্রশ্ন ওঠেছে, টি-টোয়েন্টিতে সবচেয়ে বাঁহাতি ক্রিকেটার খেলেছিল কোন দলের একাদশে?

২০২৩ সালের অক্টোবরে চীনের এশিয়ান গেমসের একাদশে ৮ জন বাঁহাতি খেলিয়েছিল ভারত। বাংলাদেশ ও আফগানিস্তানের বিপক্ষে ভারতের এমন একাদশ দেখা গিয়েছিল। তবে এত বাঁহাতি খেলিয়েও বাংলাদেশের রেকর্ড ভাঙতে পারেনি ম্যান ইন ব্লুরা। টি-টোয়েন্টিতে এক ম্যাচে সর্বোচ্চ বাঁহাতি খেলানোর রেকর্ডটা এখনো বাংলাদেশের।

২০২১ সালের জুলাইয়ে হারারেতে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের তৃতীয় ম্যাচে বাংলাদেশের একাদশে খেলেছিলেন ৯ জন বাঁহাতি ব্যাটসম্যান। সেই ম্যাচে শুধু অধিনায়ক মাহমুদউল্লাহ ও নুরুল হাসান ছিলেন ডানহাতি। এরপর শত শত আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ পার হলেও বাংলাদেশের রেকর্ডটি ভাঙতে পারেনি কোনো দল।

টেস্ট ক্রিকেটে অবশ্য বেশি বাঁহাতি খেলানোর রেকর্ডটা ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের। ২০১৪ সালে সিডনিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে ইংল্যান্ডের একাদশে ছিল ৮ জন বাঁহাতি। ওয়েস্ট ইন্ডিজও একই রেকর্ড করেছে দুইবার। ২০০০ সালে জর্জটাউনে পাকিস্তানের বিপক্ষে এবং ওভালে ইংল্যান্ডের বিপক্ষে।

ওয়ানডেতে এক ম্যাচে সর্বোচ্চ বাঁহাতি ক্রিকেটার খেলানোর রেকর্ড পাওয়া যায়নি। তবে বাংলাদেশ প্রায়ই এক ম্যাচে ৫-৬ জন বাঁহাতি ক্রিকেটার খেলিয়েছিল।

এমআই