এমন রেকর্ড গড়তে চাননি বাটলার
খেলা ডেস্ক
২৮ ফেব্রুয়ারি ২০২৬, ১৬:০০
টি-টোয়েন্টিতে বিশ্বের সেরা পাঁচ ব্যাটারের একজন সাবেক ইংলিশ অধিনায়ক জস বাটলার। সম্প্রতি বিশ্বের চতুর্থ ব্যাটার হিসেবে টি-টোয়েন্টি ক্রিকেটে ৪ হাজার রানের ক্লাবে নাম লিখিয়েছেন তিনি। কুড়ি ওভারের ক্রিকেটে ১৫৪ ম্যাচে ১৪২ ইনিংসে ৪০১২ রান করে ইংল্যান্ডের সর্বোচ্চ রান সংগ্রহকারী হিসেবে আসীন রয়েছেন বাটলার।
ক্রিকেটে মুদ্রার উল্টো পিঠ দেখাতে সময় লাগে না। বাটলারের ক্ষেত্রেও হলো তাই। গতকার শুক্রবার নিউজিল্যান্ডের বিপক্ষে সুপার এইটে শেষ ম্যাচে রানের খাতা খোলার আগেই শূন্য রানে আউট হয়ে যান তিনি। কিউই পেসার লকি ফার্গুসনের বলে টিম শেইফার্টের হাতে ধরা পড়েন বাটলার। তাতেই বিব্রতকর রেকর্ড গড়লেন এই উইকেটরক্ষক ব্যাটার।
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এখন পর্যন্ত ১০ বার শূন্য রানে আউট হয়েছেন জস বাটলার। এর আগে এতবার এই ‘শূন্য রানের ফাঁদে’ পড়েননি কোনো ইংলিশ ব্যাটার। এই তালিকায় দ্বিতীয় স্থানে আছেন মঈন আলী ও লুক রাইট, যারা সমান নয়টি বার শূন্য রানে আউট হয়েছেন। জেসন রায় সাতবার এবং পিটার সল্ট ছয়বার শূন্য রানে আউট হয়েছেন।
সর্বোচ্চ রান সংগ্রাহক বাটলার হয়তো ডাক মারার এমন রেকর্ড গড়তে কখনোই চাইতেন না। তবে ক্রিকেটের উত্থান-পতনেই থাকে এই রকম বিস্ময়কর পরিস্থিতি।
নিউজিল্যান্ডের বিপক্ষে বাটলার রান করে ফিরলেও জয় পেয়েছে ইংল্যান্ড। দলটির হয়ে বড় রান কোনো ক্রিকেটার না করলেও বাকিদের ছোট ও কার্যকরী রানে জয় পেয়েছে তারা। তাতে সুপার এইটে চ্যাম্পিয়ন হয়েই সেমিফাইনালে খেলতে নামবে দলটি।
এমআই