সেমিফাইনালের আগে বড় ক্ষতির মুখে ভারত
খেলা ডেস্ক
০৩ মার্চ ২০২৬, ২১:৩৪
টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের সেমিফাইনাল ম্যাচ বাকি মাত্র দুই দিন। ভারত ও ইংল্যান্ডের মধ্যে অনুষ্ঠিত হবে উত্তেজনাপূর্ণ লড়াই। তবে ম্যাচের আগে প্রশ্ন উঠেছে, সঞ্জু স্যামসনের বিরুদ্ধে কি নিষেধাজ্ঞা জারি হতে পারে? গত ম্যাচে তার উদযাপনই বড় শাস্তির মুখে ফেলতে পারে।
সঞ্জু স্যামসন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে কোয়ার্টার ফাইনালে অপরাজিত ৯৭ রানের ইনিংস খেলেন এবং ভারতকে সেমিফাইনাল নিশ্চিত করতে সাহায্য করেন। ম্যাচের নায়ক হলেও, যদি আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেয়, তা দলের জন্য বড় ক্ষতি হয়ে দাঁড়াতে পারে।
স্যামসনের শতরান পূর্ণ না হলেও জয়ের পর তাঁর সেলিব্রেশন সবার নজর কেড়ে নেয়। তিনি মাঠে সৃষ্টিকর্তাকে ধন্যবাদ জানান, যা সামাজিক মাধ্যমে আলোচনার জন্ম দেয়।
তবে মিলনের আবেগে তিনি নিজের হেলমেট মাটিতে ফেলে দেন। এটি আইসিসি কোড অব কন্ডাক্টের নিয়মে খেলোয়াড়দের আচরণ সংক্রান্ত সম্ভাব্য লঙ্ঘন হিসেবে গণ্য হতে পারে। এর আগেও আইপিএলে একই ঘটনা ঘটেছিল। জয়ের উচ্ছ্বাসে আবেশ খানও একবার হেলমেট ছুঁড়ে ফেলার কারণে জরিমানা ভোগ করেছিলেন।
আইসিসি কোড অব কন্ডাক্ট মাঠে আচরণ ও কার্যকলাপ নিয়ন্ত্রণ করে। এতে ক্রিকেট সরঞ্জাম বা পোশাকের অপব্যবহার এবং অন্যান্য অসদাচরণের বিধান অন্তর্ভুক্ত। স্যামসনের ক্ষেত্রে হেলমেট ছুঁড়ে ফেলা লেভেল ১ লঙ্ঘন হিসেবে গণ্য হতে পারে। এর জন্য ম্যাচ রেফারি আনুষ্ঠানিক সতর্কবার্তা দিতে পারেন।
এছাড়া ম্যাচ ফির সর্বোচ্চ ৫০ শতাংশ জরিমানা ধার্য করতে পারেন, অথবা এক বা দুটি ডিমেরিট পয়েন্ট কেটে দিতে পারেন। যা ম্যাচ খেলায় নিষেধাজ্ঞা দিতে পারে। তবে জয়ের পর উদযাপনের সময় হেলমেট ছুঁড়ে ফেলার সব ক্ষেত্রে শাস্তি হয় না। এখন দেখার বিষয়, সেমিফাইনাল শুরু হওয়ার আগেই আইসিসি কোনো পদক্ষেপ নেবে কি না।
এমআই