Advertisement
Us Bangla Airlines
চার ক্রিকেটারকে ফিরিয়ে দল ঘোষণা করল বাংলাদেশ

চার ক্রিকেটারকে ফিরিয়ে দল ঘোষণা করল বাংলাদেশ

খেলা ডেস্ক

০৫ মার্চ ২০২৬, ২১:০৫

নতুন বছরের ঘরের মাঠের প্রথম মিশনে পাকিস্তানের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। চলতি মাসেই এ সিরিজ অনুষ্ঠিত হবে। তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। গত ওয়েস্ট ইন্ডিজ সিরিজ থেকে একাধিক ক্রিকেটার বাদ পড়লেও ফিরেছেন চার জন।

পাকিস্তান সিরিজে দলের নেতৃত্বে থাকছেন মেহেদী হাসান মিরাজ। দীর্ঘদিন পর জাতীয় দলে ফিরেছেন বাঁহাতি ব্যাটার আফিফ হোসেন। এর আগে বাজে ফর্মে ১৫ মাস দলের বাইরে ছিলেন তিনি। বাজে পারফরম্যান্সে ক্যারিবিয়ান সিরিজে দলে ছিলেন না লিটন। পাকিস্তান সিরিজে জায়গা পেয়েছেন তিনি।

এদিকে সবশেষ সিরিজের দলে থাকা নুরুল হাসান সোহান, জাকের আলী, নাসুম আহমেদ ও শামীম পাটোয়ারী এবারের স্কোয়াডে জায়গা পাননি। ইনজুরির কারণে দলে নেই তানজিম হাসান সাকিব ও হাসান মাহমুদ। তাদের পরিবর্তে দলে ফিরেছেন পেসার শরিফুল ইসলাম ও স্পিডস্টার নাহিদ রানা।

তিন ম্যাচের ওয়ানডে সিরিজ মিরপুরের শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। ম্যাচগুলো ১১, ১৩ ও ১৫ মার্চ দুপুর ২টা ১৫ মিনিটে শুরু হবে। চলতি বছর আন্তর্জাতিক ক্রিকেটের সূচিতে ব্যস্ত সময় পার করবে বাংলাদেশ। পিএসএল শেষে আবারও এপ্রিলে বাংলাদেশে আসবে পাকিস্তান।

একনজরে ওয়ানডে স্কোয়াড

মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), সৌম্য সরকার, সাইফ হাসান, তানজিদ হাসান, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, লিটন কুমার দাস, আফিফ হোসেন, মাহিদুল ইসলাম অঙ্কন, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, নাহিদ রানা।

এমআই