Advertisement
Us Bangla Airlines
ম্যাচ শুরুর আগে দল ঘোষণা করল বিসিবি

ম্যাচ শুরুর আগে দল ঘোষণা করল বিসিবি

খেলা ডেস্ক

০৭ মার্চ ২০২৬, ১৪:১২

পাকিস্তান সিরিজকে সামনে রেখে শেষ মুহূর্তের প্রস্তুতি ঝালিয়ে নিতে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটাররা। আজ শনিবার বিকেলে মিরপুরের শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এই ম্যাচ। এতে মুখোমুখি হবে বিসিবি একাদশ ও বিসিএল অল স্টার্স দল। তবে ম্যাচ শুরু হওয়ার দিনেই দল ঘোষণা করেছে বিসিবি।

জাতীয় দলের বেশ কয়েকজন তারকা ক্রিকেটার খেলবেন বিসিবি একাদশের হয়ে। দলটির নেতৃত্ব দেওয়া হয়েছে মেহেদী হাসান মিরাজকে। তাঁর দলে আছেন লিটন কুমার দাস, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়দের মতো ক্রিকেটাররা। পাশাপাশি সুযোগ পেয়েছেন ঘরোয়া ক্রিকেটে ভালো করা এসএম মেহরব, রুয়েল মিয়া ও অমিত হাসানও।

বোলিং আক্রমণে বিসিবি একাদশে থাকছেন তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান ও নাহিদ রানা। স্পিন বিভাগের দায়িত্বে আছেন রিশাদ হোসেন। মূলত পাকিস্তান সিরিজের স্কোয়াডে থাকা ক্রিকেটারদের নিয়েই গড়া হয়েছে এই দল।

অন্যদিকে বিসিএল অল স্টার্স দলে জায়গা পেয়েছেন জাতীয় দলের কয়েকজন ক্রিকেটারও। সৌম্য সরকার, মাহিদুল ইসলাম অঙ্কন এবং স্পিনার তানভির ইসলাম থাকছেন এই দলে। ওপেনিংয়ে নাইম শেখের সঙ্গে সৌম্যকে দেখা যেতে পারে। এছাড়া বিসিএলে ভালো করা রবিন, রিপন, খালেদ, জিসান ও সাকলাইনদেরও রাখা হয়েছে অল স্টার্স স্কোয়াডে।

জাতীয় দলের হয়ে খেলা পারভেজ হোসেন ইমনও আছেন এই দলে। বিসিএলে ব্যাট হাতে আলো ছড়িয়ে দলে জায়গা পেয়েছেন মোসাদ্দেক হোসেন সৈকত। অল স্টার্স দলকে নেতৃত্ব দেবেন আকবর আলী। আজ ৭ মার্চ দুপুর ২টা ১৫ মিনিটে মিরপুরে শুরু হবে প্রস্তুতি ম্যাচটি।

একনজরে বিসিবি একাদশ

মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), সাইফ হাসান, তানজিদ হাসান, নাজমুল হোসেন শান্ত (সহ-অধিনায়ক), তাওহীদ হৃদয়, লিটন কুমার দাস, আফিফ হোসেন, রিশাদ হোসেন, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, নাহিদ রানা, অমিত হাসান, এসএম মেহরব ও রুয়েল মিয়া।

এমআই