Advertisement
Us Bangla Airlines
বোলিংয়ে বর্ষসেরা পুরস্কার জিতলেন তাসকিন

বোলিংয়ে বর্ষসেরা পুরস্কার জিতলেন তাসকিন

খেলা ডেস্ক

১২ মার্চ ২০২৬, ১৭:৫৯

২০২৫ সালের বিপিএলে দুর্বার রাজশাহীর হয়ে খেলেছিলেন তাসকিন আহমেদ। বিতর্কিত সেই দলের হয়ে খেলার সময় ইতিহাস গড়েছিলেন এই পেসার। ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে ১৯ রান খরচায় ৭ উইকেট শিকার করেছিলেন তাসকিন, যা বিপিএলের ইতিহাসে সেরা বোলিং ফিগার। এবার সেই বোলিংকেই বর্ষসেরার খেতাব দিয়েছে ক্রিকইনফো।

ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফো প্রতি বছরই ভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার প্রদান করে থাকে। টাইগার পেসার তাসকিন ২০২৫ সালের টি-টোয়েন্টি লিগের বর্ষসেরা বোলিংয়ের পুরস্কার জিতেছেন। তাসকিনের সঙ্গে এ তালিকার মনোনয়ন পেয়েছিলন নাথান ইলিস, মোহাম্মদ সিরাজ, জস হ্যাজলউডসহ আরও অনেকে।

তাসকিনকে দলে ভেড়াতে চায় দুই দল

টি-টোয়েন্টি ক্রিকেটে এক ইনিংসে কোনো বোলারের ৭ উইকেট পাওয়া সত্যিই বিরল ঘটনা। ২০২৫ সালের ২ জানুয়ারির আগে এমন কীর্তি ছিল মাত্র দুইবার। সেই তালিকায় তৃতীয় নামটি যোগ করেন বাংলাদেশের পেসার তাসকিন আহমেদ। পরে অবশ্য আরও দুজন বোলার এই মাইলফলক স্পর্শ করেছেন।

ফ্র্যাঞ্চাইজি টি–টোয়েন্টি লিগের ইতিহাসে ১৯ রান খরচায় ৭ উইকেট নিয়ে সেরা বোলিং ফিগারের রেকর্ড এখনো তাসকিনের দখলেই। সেই ম্যাচে ঢাকার ব্যাটারদের কার্যত একাই ধসিয়ে দেন ডানহাতি এই গতির বোলার। আগে ব্যাট করতে নেমে ৯ উইকেটে ১৭৪ রান তোলে ঢাকা। সেই ইনিংসে ১৯ রান দিয়ে ৭ উইকেট শিকার করেন তাসকিন।

বর্ষসেরা হওয়ার দৌড়ে তাসকিন-মেহেদী

লিটন দাসকে ফিরিয়ে দিয়ে সেদিন উইকেটের খাতা খুলেছিলেন তাসকিন। এরপর একে একে প্যাভিলিয়নের পথ দেখান তানজিদ হাসান তামিম, শাহাদাত হোসেন দিপু, চতুরঙ্গ ডি সিলভা, আলাউদ্দিন বাবু, মুকিদুল ইসলাম মুগ্ধ এবং শুভাম রাঞ্জানেকে। তাসকিনের সেই বিধ্বংসী বোলিংয়ে ভর করে শেষ পর্যন্ত ১১ বল হাতে রেখেই ৭ উইকেটের জয় তুলে নেয় দুর্বার রাজশাহী।

এমআই