Advertisement
Us Bangla Airlines
৮ বলে ৬ উইকেট নিয়ে পাকিস্তানি বোলারের বিশ্বরেকর্ড

৮ বলে ৬ উইকেট নিয়ে পাকিস্তানি বোলারের বিশ্বরেকর্ড

খেলা ডেস্ক

১৩ মার্চ ২০২৬, ১৭:২০

পাকিস্তানের ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্টে সিয়ালকোটের হয়ে খেলছেন লেগ স্পিনার উসামা মির। মাত্র দুই ওভারে ৮ রান খরচ করে ৬ উইকেট তুলে উসামা নতুন ইতিহাস গড়েছেন। পাকিস্তানের মাটিতে এটি টি-টোয়েন্টিতে সেরা বোলিং পারফরম্যান্স হিসেবে ধরা হচ্ছে।

টি-টোয়েন্টি ক্রিকেটে এটি উসামা মিরের দ্বিতীয়বার ছয় উইকেট নেওয়া। এর আগে ২০২৪ সালে পাকিস্তান সুপার লিগে মুলতানের হয়ে লাহোরের বিপক্ষে ৪০ রানে ৬ উইকেট নিয়েছিলেন তিনি। সব মিলিয়ে দুইবার ছয় উইকেট নেওয়া বোলারের তালিকায় এখন চতুর্থ স্থানে আছেন উসামা।

এর আগে এই কীর্তি গড়েছেন বিশ্বের আরও তিন বোলার। বাংলাদেশের সাকিব আল হাসানের সঙ্গে এ তালিকায় আছেন অজান্তা মেন্ডিস ও অর্জন নাগওয়াসওয়ালা। ২০১৩ সালে সিপিএলে প্রথম ৬ উইকেটের দেখা পেয়েছিলেন সাকিব। একই বছরে ঘরোয়া লিগে প্রাইম ব্যাংকের হয়ে ৬ উইকেট তুলেছিলেন তিনি।

এদিকে বৃহস্পতিবার প্রথমে ব্যাট করে লাহোর চার উইকেটে ২১০ রান সংগ্রহ করে। ৩১ বলে ৫৭ রান করেন আবদুল্লাহ শফিক, অপরাজিত ৪৭ রান করেন আহসান হাফিজ ভাট্টি। দলের ইনিংস দুই শতাধিক রানে দাঁড়ায়।

ব্যাটিং শুরু হতেই তৃতীয় ওভারে লাহোরের প্রথম উইকেট পড়ে। এরপর ওপেনার উমর সিদ্দিক খান ও হামজা জহুর দ্বিতীয় উইকেটে ৫৫ রান যোগ করেন। তবে উমরকে আউট করে ম্যাচের নিয়ন্ত্রণ হাতে নিয়ে আসেন উসামা। দুই ওভারের মধ্যে তার বোলিং ছিল ৬ রানে ২ উইকেট, যা তৃতীয় ওভারে ৮ রানে ৪ উইকেটে পৌঁছায়।

শেষ পর্যন্ত লাহোর ১০০ রানে আট উইকেট হারায়, ১৪ ওভার ২ বলে সবকটি উইকেট নেন উসামা। শেষ দুই উইকেট কোনো রান না দিয়েই তিনি নেন। এর আগে ২০২৩ সালে ১৬ রানে ৬ উইকেট নেওয়ার রেকর্ড করেছিলেন মোহাম্মদ ইমরান।

এমআই