Advertisement
Us Bangla Airlines
মোস্তাফিজকে বাদ দেওয়া ইস্যুতে মুখ খুললেন আইপিএল চেয়ারম্যান

মোস্তাফিজকে বাদ দেওয়া ইস্যুতে মুখ খুললেন আইপিএল চেয়ারম্যান

খেলা ডেস্ক

০২ এপ্রিল ২০২৬, ২৩:০৫

আইপিএলের মাঝপথে আলোচনার ঝড়, আলোচনার কেন্দ্রবিন্দুতে বাংলাদেশের তারকা পেসার মোস্তাফিজুর রহমান। কলকাতা নাইট রাইডার্সের স্কোয়াড থেকে তাঁকে বাদ দেওয়ার ঘটনায় অবশেষে মুখ খুলেছেন আইপিএল চেয়ারম্যান অরুণ ধুমল।

চলমান ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলার কথা ছিল মোস্তাফিজের। কিন্তু আসর শুরুর আগেই ভারতীয় ক্রিকেট বোর্ডের নির্দেশে তাঁকে দল থেকে বাদ দেয় ফ্র্যাঞ্চাইজিটি। কারণ হিসেবে দেখানো হয় নিরাপত্তাজনিত শঙ্কা।

এই সিদ্ধান্ত নিয়ে অবশেষে প্রতিক্রিয়া জানিয়েছেন ধুমল। ভারতীয় গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ‘এটি অবশ্যই দুঃখজনক। তবে এর বেশি কিছু বলার মতো তথ্য আমার কাছে নেই। কখনো কখনো এমন পরিস্থিতি তৈরি হয়।’

তিনি আরও বলেন, ‘সাধারণত সরকার ক্রিকেটকে সমর্থন করে। তবে মাঝে মাঝে এমন কিছু ঘটনা ঘটে, যার ভিত্তিতে সিদ্ধান্ত নিতে হয়। আশা করি, ভবিষ্যতে স্বাভাবিক যুক্তি ও বিবেচনা কাজ করবে এবং এমন পরিস্থিতি আর তৈরি হবে না।’

উল্লেখ্য, মিনি নিলামে ৯ কোটি ২০ লাখ রুপিতে মোস্তাফিজকে দলে ভিড়িয়েছিল কলকাতা। তবে শেষ পর্যন্ত তাঁকে ছাড়াই টুর্নামেন্টে নামতে হয় দলটিকে।

এমআই