পিএসএলের মাঝপথে গ্রেফতার ডেভিড ওয়ার্নার
খেলা ডেস্ক
০৭ এপ্রিল ২০২৬, ১৮:৫১
পাকিস্তান সুপার লিগে (পিএসএল) করাচি কিংসের অধিনায়কত্ব পালন করেছিলেন অস্ট্রেলিয়ার সাবেক ওপেনার ডেভিড ওয়ার্নার। মাঝে কয়েকদিনের বিরতি পেয়ে অস্ট্রেলিয়ায় পাড়ি জমিয়েছিলেন তিনি। তবে দেশে গিয়ে মদ্যপান অবস্থায় গাড়ি চালানোর অভিযোগে গ্রেফতার হয়েছেন এই তারকা ব্যাটার।
স্থানীয় সংবাদমাধ্যমের খবরে জানা গেছে, সিডনির মারুব্রা এলাকায় নিয়মিত তল্লাশির অংশ হিসেবে পুলিশ ব্রিদ অ্যানালাইজার যন্ত্র ব্যবহার করে চালকদের পরীক্ষা করছিল। এ সময় ওয়ার্নারের গাড়ি থামিয়ে পরীক্ষা করা হলে দেখা যায়, তিনি মদ্যপান অবস্থায় গাড়ি চালাচ্ছিলেন।
পরে মারুব্রা থানায় নিয়ে গিয়ে পুনরায় পরীক্ষা করলে তার অ্যালকোহল মাত্রা ০.১০৪ পাওয়া যায়, যা আইনি সীমার চেয়ে বেশি। সংবাদ সম্মেলন এবং পুলিশ সূত্রে জানা গেছে, ওয়ার্নারকে দ্রুত জামিনে ছাড়া হয়েছে। তবে আগামী এক মাসে আদালতে তার শুনানি অনুষ্ঠিত হবে।
ওয়ার্নার এই ঘটনায় পাকিস্তানে ফিরে যাওয়ার আগে ৯ এপ্রিলের আগে মাঠে ফেরার কথা ছিল। যদি তাকে দীর্ঘ সময় আটক রাখা হতো, তবে করাচি কিংসের পিএসএল খেলার পরিস্থিতি জটিল হয়ে যেত। বর্তমানে দলটি তিন ম্যাচে জয়ী হয়ে পয়েন্ট টেবিলে দ্বিতীয় স্থানে আছে, শীর্ষে আছে লাহোর।
ক্রিকেট ক্যারিয়ারে ওয়ার্নারের ঝুলিতে আছে ১৫ হাজারেরও বেশি রান। ২০২৪ সালে তিনি আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছেন। তবে টি-টোয়েন্টিতে এখনও দারুণ ফর্মে রয়েছেন। সম্প্রতি বিগ ব্যাশ লিগে সিডনি থান্ডারকে নেতৃত্ব দিয়ে মাত্র আট ম্যাচে ৪৩৩ রান করেছেন।
এমআই