করোনার টিকার কারণে প্রাণ হারিয়েছেন শেন ওয়ার্ন!
খেলা ডেস্ক
১৪ এপ্রিল ২০২৬, ১৭:৩১
২০২২ সালে ইতিহাসের অন্যতম সেরা লেগ স্পিনার শেন ওয়ার্নকে হারায় ক্রিকেট বিশ্ব। অস্ট্রেলিয়ার এই কিংবদন্তির মৃত্যুকে তখন প্রাথমিকভাবে ‘স্বাভাবিক মৃত্যু’ বলেই জানানো হয়েছিল। তবে চার বছর পর এসে তার মৃত্যু নিয়ে নতুন করে বিস্ফোরক দাবি তুলেছেন তার ছেলে জ্যাকসন ওয়ার্ন।
সম্প্রতি একটি পডকাস্টে অংশ নিয়ে জ্যাকসন দাবি করেন, তার বাবার মৃত্যুর পেছনে করোনার টিকার ভূমিকা থাকতে পারে। উপস্থাপকের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমি নিশ্চিতভাবে মনে করি, টিকা এতে জড়িত ছিল। এটা নিয়ে এখন আর তেমন বিতর্ক নেই।’
তিনি আরও বলেন, ‘বাবার যদি আগে থেকেই কোনো শারীরিক সমস্যা থেকেও থাকে, আমার ধারণা টিকা সেটাকে আরও সামনে নিয়ে এসেছে। খবরটা পাওয়ার পর প্রথমেই আমার মাথায় এসেছিল—এর জন্য সরকার, কোভিড আর টিকা দায়ী।’ মৃত্যুর ৯ মাস আগে করোনা টিকা নিয়েছিলেন ওয়ার্ন।
এর আগে ইংল্যান্ডে বসবাসকারী এক ভারতীয় বংশোদ্ভূত চিকিৎসক এবং অস্ট্রেলিয়ার এক চিকিৎসক যৌথভাবে একটি তথ্য প্রকাশ করেছেন। যেখানে তাঁদের দাবি, করোনার টিকা নেওয়ার কারণেই মৃত্যু হয়েছে অজি স্পিনারের। হৃদরোগ বিশেষজ্ঞ অসীম মলহোত্রা এবং ক্রিস নিল এই তথ্য প্রকাশ্যে এনেছেন।
চিকিৎসক মলহোত্রা বলেছেন, ‘একজন প্রাক্তন ক্রীড়াবিদ মাত্র ৫২ বছর বয়সে হৃদরোগে মারা গিয়েছেন, এমন ঘটনা খুব একটা শোনা যায় না। তবে ওয়ার্নের ধমনীতে আগে থেকেই সমস্যা ছিল, যেটা ধরা পড়েনি। তবে ফাইজারের দুইটি কোভিড এমআরএনএ টিকা নেওয়ার পরে সেই সমস্যা আরও বেড়ে যায়।’
অস্ট্রেলিয়াবাসী চিকিৎসক নিলেরও দাবি, ‘করোনাার কিছু কিছু টিকা হৃদরোগের সমস্যা আরও বাড়িয়ে দেয়। অন্তত ২০ শতাংশ ক্ষেত্রে কোভিড টিকা নেওয়ার পর হৃদরোগে আক্রান্ত হওয়ার ঘটনা দেখা গিয়েছে।’ তিনি অবিলম্বে এই বিশেষ টিকা বন্ধ করার নির্দেশ দিয়েছেন। যতক্ষণ না পরীক্ষার পর ভাবে এই টিকা ছাড়পত্র পাচ্ছে।
এদিকে ওয়ার্নের মৃত্যুর পর সেই সময় বিভিন্ন ধরনের গুঞ্জন ও বিতর্কও ছড়িয়েছিল। থাইল্যান্ডে তার মৃত্যুস্থল থেকে কিছু ওষুধ সরিয়ে ফেলা হয়েছে এমন অভিযোগও উঠেছিল। পাশাপাশি তার শরীরে ভায়াগ্রা জাতীয় ওষুধের উপস্থিতির কথাও বিভিন্ন প্রতিবেদনে আলোচনায় আসে।
তবে এসব পুরনো আলোচনার বাইরে গিয়ে এবার জ্যাকসন ওয়ার্ন সরাসরি টিকার দিকেই আঙুল তুলেছেন। তার দাবি, জীবদ্দশায় বাধ্য হয়েই শেন ওয়ার্ন কয়েক ডোজ করোনার টিকা গ্রহণ করেছিলেন, আর সেখান থেকেই জটিলতা তৈরি হতে পারে বলে তার ধারণা।
এমআই