Advertisement
Us Bangla Airlines
একাদশে সুযোগ পেয়েই ডি ককের সেঞ্চুরি, রেকর্ডের সমাহার

একাদশে সুযোগ পেয়েই ডি ককের সেঞ্চুরি, রেকর্ডের সমাহার

খেলা ডেস্ক

১৬ এপ্রিল ২০২৬, ২২:৩৬

দলে জায়গা ছিল না। অপেক্ষা ছিল সুযোগের। আর সেই সুযোগটা এল চোটে ছিটকে যাওয়ার রোহিত শর্মার জায়গায়। একাদশে ঢুকেই ঝড় তুললেন কুইন্টন ডি কক। সুযোগ পেয়ে সেটিকে কীভাবে সোনায় রূপ দিতে হয়, সেটারই যেন নিখুঁত উদাহরণ দেখালেন মুম্বাই ইন্ডিয়ান্সের এই ওপেনার।

ওয়াংখেড়ে স্টেডিয়ামে ইনিংস শুরু করে শেষ পর্যন্ত অপরাজিত থেকে খেললেন ১১২ রানের দুর্দান্ত এক ইনিংস মাত্র ৬০ বলে, সঙ্গে ৭টি ছক্কা ও ৮টি চার। এটি চলতি আসরে মুম্বাইয়ের প্রথম সেঞ্চুরি, আর পুরো টুর্নামেন্টে দ্বিতীয়। এর আগে সাঞ্জু স্যামসন করেছিলেন অপরাজিত ১১৫ রান।

চার বছর পর আইপিএলে আবারও তিন অঙ্ক ছুঁলেন ডি কক। সবশেষ ২০২২ সালে লখনৌ সুপার জায়ান্টসের হয়ে করেছিলেন ১৪০* রান। তার আগে ২০১৬ সালে দিল্লি ডেয়ারডেভিলসের জার্সিতে ছিল আরেকটি সেঞ্চুরি।

এই ইনিংসে গড়েছেন নতুন রেকর্ডও। আইপিএলের ইতিহাসে প্রথম উইকেটকিপার হিসেবে তিনটি সেঞ্চুরি এখন ডি ককের ঝুলিতে। শুধু তাই নয়, তিনটি ভিন্ন ফ্র্যাঞ্চাইজির হয়ে সেঞ্চুরি করা ব্যাটসম্যানদের ছোট তালিকায়ও নাম লিখিয়েছেন তিনি। এই তালিকায় আছেন স্যামসন ও লোকেশ রাহুল।

টি-টোয়েন্টি ক্যারিয়ারে এটি তার নবম সেঞ্চুরি। এই ফরম্যাটে তার চেয়ে বেশি শতক আছে কেবল ডেভিড ওয়ার্নার (১০), বাবর আজম (১১) ও ক্রিস গেইলের (২২)।

এমআই