Advertisement
Us Bangla Airlines
তৃতীয় টি-টোয়েন্টির জন্য দল ঘোষণা করল বিসিবি

তৃতীয় টি-টোয়েন্টির জন্য দল ঘোষণা করল বিসিবি

খেলা ডেস্ক

০১ মে ২০২৬, ২২:৪৩

চট্টগ্রামে জয়ের পর দ্বিতীয় টি-টোয়েন্টি বৃষ্টিতে ভেসে গেলেও সিরিজে এগিয়ে আছে বাংলাদেশ। আগামীকাল মিরপুরে তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে সিরিজ নির্ধারণী ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে স্বাগতিক বাংলাদেশ।

এই ম্যাচের জন্য দল অপরিবর্তিত রেখেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। সিরিজের প্রথম ম্যাচ জয়ের পর একই একাদশ ও স্কোয়াডের ওপরই আস্থা রেখেছে টিম ম্যানেজমেন্ট। বর্তমানে বাংলাদেশ সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে আছে।

ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে আশাবাদ ব্যক্ত করেছেন শামীম হোসেন। তিনি বলেন, সিরিজ জয়ের ভালো সুযোগ রয়েছে দলের সামনে এবং জয় নিয়েই মাঠে নামতে চান তারা।

বাংলাদেশ স্কোয়াড
লিটন কুমার দাস (অধিনায়ক), পারভেজ হোসেন ইমন, তানজিদ হাসান তামিম, সাইফ হাসান (সহ-অধিনায়ক), তাওহিদ হৃদয়, নুরুল হাসান সোহান, শেখ মাহেদী হাসান, নাসুম আহমেদ, রিশাদ হোসেন, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, রিপন মন্ডল, সাইফ উদ্দিন এবং আব্দুল গাফফার সাকলাইন।

এমআই