Advertisement
Us Bangla Airlines
বিসিবি থেকে পদত্যাগ করবেন না তামিম

বিসিবি থেকে পদত্যাগ করবেন না তামিম

খেলা ডেস্ক

৩০ এপ্রিল ২০২৬, ২২:০২

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অ্যাড-হক কমিটি থেকে আপাতত পদত্যাগের কোনো চিন্তা করছেন না তামিম ইকবাল। বরং আসন্ন নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছেন তিনি। আজ মিরপুর স্টেডিয়ামে এক জরুরি সংবাদ সম্মেলনে ক্রিকেটের তিন ঘোষণার সঙ্গে এই কথা বলেন তিনি।

আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন বিসিবি পরিচালনা পর্ষদ ভেঙে দেওয়ার পর ১১ সদস্যের অ্যাড-হক কমিটি দায়িত্ব নেন তামিম ইকবাল। এই কমিটির মূল দায়িত্ব আগামী ৯০ দিনের মধ্যে নির্বাচন আয়োজন করা। যথা সময়ে সেটা আয়োজন করতেন সাবেক এই অধিনায়ক।

মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সংবাদ সম্মেলনে তামিম জানান, আগামী রোববার (৩ মে) বিসিবির বোর্ড সভা অনুষ্ঠিত হবে। সেখানে পরবর্তী নির্বাচনের তারিখসহ গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

আসন্ন নির্বাচনে অংশ নেওয়ার বিষয়টি আবারও নিশ্চিত করেন সাবেক এই অধিনায়ক। তিনি বলেন, পদত্যাগের কোনো পরিকল্পনা তার নেই এবং গঠনতন্ত্র অনুযায়ী যেভাবে অনুমোদন দেওয়া হবে, সেভাবেই তিনি এগোবেন।

তামিম আরও বলেন, তিনি প্রথম দিন থেকেই নির্বাচনে অংশ নেওয়ার কথা বলেছেন এবং সেই অবস্থানেই আছেন। তার আশা, তাদের তত্ত্বাবধানে একটি সুষ্ঠু ও স্বচ্ছ নির্বাচন অনুষ্ঠিত হবে।

এমআই