Advertisement
Us Bangla Airlines
এনসিপিতে যোগ দেওয়া নিয়ে যা বললেন অপি

এনসিপিতে যোগ দেওয়া নিয়ে যা বললেন অপি

খেলা ডেস্ক

০২ মে ২০২৬, ২১:৪৭

রাজনৈতিক দলে যোগ দেওয়ার গুঞ্জন ছড়িয়ে পড়তেই মুখ খুলেছেন বাংলাদেশের সাবেক ক্রিকেটার মেহেরাব হোসেন অপি। সামাজিক যোগাযোগমাধ্যমে গত কয়েকদিন ধরে তাকে জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগ দেওয়ার খবর ঘুরে বেড়াচ্ছিল।

বাংলাদেশের ওয়ানডে ইতিহাসের প্রথম সেঞ্চুরিয়ান অপি বর্তমানে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বয়সভিত্তিক দলের নির্বাচক হিসেবে কাজ করছেন। ক্রিকেট ছাড়ার পরও এই খেলাটির সঙ্গেই যুক্ত রয়েছেন তিনি।

তবে সাম্প্রতিক গুঞ্জন নিয়ে বিভ্রান্তি দূর করতে নিজেই অবস্থান পরিষ্কার করেছেন অপি। নিজের ফেসবুক অ্যাকাউন্টে তিনি লিখেছেন, ‘আমি বর্তমানে কোনো রাজনৈতিক দলের সঙ্গে জড়িত নই এবং কোনো রাজনৈতিক দলে যোগ দিচ্ছি না। আমি সাবেক জাতীয় দলের ক্রিকেটার হিসেবেই পরিচিত থাকতে চাই।’

তার এই বক্তব্যে স্পষ্ট হয়েছে, রাজনৈতিক অঙ্গনে নাম লেখানোর খবরটি ভিত্তিহীন। ফলে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া গুঞ্জনেরও অবসান হলো।

এমআই