Advertisement
Us Bangla Airlines
বাংলাদেশ-পাকিস্তান সিরিজ সম্প্রচার করবে ১৭ প্রতিষ্ঠান

বাংলাদেশ-পাকিস্তান সিরিজ সম্প্রচার করবে ১৭ প্রতিষ্ঠান

খেলা ডেস্ক

০৭ মে ২০২৬, ২১:৫২

বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার টেস্ট সিরিজ বিশ্বের বিভিন্ন দেশে সরাসরি সম্প্রচার করবে মোট ১৭টি প্রতিষ্ঠান। এর মধ্যে ৯টি টেলিভিশন চ্যানেল এবং ৮টি ডিজিটাল প্ল্যাটফর্ম। বৃহস্পতিবার (৭ মে) সামাজিকমাধ্যমে সম্প্রচারের পূর্ণ তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

বাংলাদেশে টি স্পোর্টস ও নাগরিক টিভিতে সিরিজটি দেখা যাবে। অনলাইনে সম্প্রচার করবে ট্যাপম্যাড প্ল্যাটফর্ম। পাকিস্তানে সিরিজটি সম্প্রচার করবে এ স্পোর্টস, আর ডিজিটালভাবে দেখা যাবে তামাশা অ্যাপে। নিউজিল্যান্ডে সম্প্রচার করবে স্কাই স্পোর্টস। প্রতিষ্ঠানটির টেলিভিশন ও ডিজিটালে দেখা যাবে এই সিরিজটি।

অস্ট্রেলিয়ায় টিভি ও ডিজিটাল উভয় মাধ্যমেই সম্প্রচার করবে ফক্স স্পোর্টস। ভারতে কোনো টেলিভিশন চ্যানেলে সিরিজটি সম্প্রচার করা হবে না। তবে দেশটিতে শুধু ডিজিটাল প্ল্যাটফর্ম ফ্যানকোডে খেলা দেখা যাবে। শ্রীলঙ্কায় টেলিভিশনে ডায়ালগ এবং ডিজিটালে পিইও টিভি সিরিজটি সম্প্রচার করবে।

এ ছাড়া দক্ষিণ-পূর্ব এশিয়া, মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকা অঞ্চলে ক্রিকবাজ; যুক্তরাষ্ট্র ও কানাডায় উইলো; যুক্তরাজ্যে প্রিমিয়ার স্পোর্টস এবং বিশ্বের অন্যান্য অঞ্চলে ডিআরএস স্পোর্টস সেন্ট্রাল সিরিজ সম্প্রচারের দায়িত্বে থাকবে। সবমিলিয়ে মোট ১৭টি প্রতিষ্ঠান বাংলাদেশ-পাকিস্তান সিরিজের সম্প্রচার করবে।

উল্লেখ্য, দুই ম্যাচ সিরিজের প্রথমটি শুরু হবে আগামীকাল শুক্রবার। মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে শুরু হওয়া এই সিরিজ ১২মে পর্যন্ত। দ্বিতীয় ম্যাচটি অনুষ্ঠিত হবে সিলেট স্টেডিয়ামে, যা শুরু হবে আগামী ১৬ মে।

এমআই