Advertisement
Us Bangla Airlines
ধীরগতির ব্যাটিং নিয়ে বিতর্ক, প্রশ্নের মুখে আশরাফুলের কৌশল

ধীরগতির ব্যাটিং নিয়ে বিতর্ক, প্রশ্নের মুখে আশরাফুলের কৌশল

খেলা ডেস্ক

১১ মে ২০২৬, ২৩:০২

টেস্ট ক্রিকেট ধৈর্য, দক্ষতা আর মানিয়ে নেওয়ার খেলা। যেখানে প্রতিটি সেশন বদলে দেয় ম্যাচের রং। এই পরিবর্তনের মাঝেই যারা ঠান্ডা মাথায় খেলতে পারে, তারাই সফল হয় দীর্ঘ ফরম্যাটে। আধুনিক ক্রিকেটে শুধু ধৈর্য নয়, পরিস্থিতি বুঝে কখনো রক্ষণ, কখনো আগ্রাসী ব্যাটিংও সমান গুরুত্বপূর্ণ। কিন্তু সেই ভারসাম্য তৈরিতে এখনো পিছিয়ে আছে বাংলাদেশ দল।

পাকিস্তানের বিপক্ষে টেস্ট চ্যাম্পিয়নশিপের গুরুত্বপূর্ণ ম্যাচে মাঠে নেমেছে শান্তদের দল। লক্ষ্য ছিল সেরা চারে জায়গা করে নেওয়ার দৌড়ে টিকে থাকা। কিন্তু বাস্তবতা বলছে, ঘরের মাঠে সিরিজ জয়ের আশা জাগালেও ম্যাচ নিয়ন্ত্রণে নেওয়ার মতো আধুনিক ট্যাকটিক্যাল ক্রিকেট এখনও দেখাতে পারেনি বাংলাদেশ।

ড্র নাকি জয়, উত্তর জানা যাবে কাল

ঢাকা টেস্টে বৃষ্টি বারবার বাধা হয়ে দাঁড়ালেও ম্যাচের গতি নির্ধারণের দায়িত্ব ছিল ব্যাটারদের হাতে। বিশেষ করে দ্রুত বড় লিড গড়ে প্রতিপক্ষকে চাপে ফেলতে প্রয়োজন ছিল আগ্রাসী ব্যাটিংয়ের। কিন্তু মুমিনুল-শান্তদের ব্যাটে সেই পরিকল্পনার ছাপ খুব কমই দেখা গেছে। ফলে চতুর্থ দিন শেষে লিড দাঁড়িয়েছে ২০০ রানের নিচে।

এমন ব্যাটিং নিয়ে প্রশ্ন উঠেছে ব্যাটিং কোচ মোহাম্মদ আশরাফুলের কাছে। তবে তিনি ধীরগতির ব্যাটিংয়ের সমালোচনার সঙ্গে একমত নন। তার মতে, এটি প্রকৃত টেস্ট ক্রিকেটেরই প্রতিফলন। তবে আধুনিক ক্রিকেটে শুধু ধৈর্য নয়, ম্যাচ পরিস্থিতি অনুযায়ী আক্রমণাত্মক পরিকল্পনাও জরুরি। এখানেই পিছিয়ে বাংলাদেশের ম্যানেজমেন্ট।

উদাহরণ হিসেবে ভারতের কানপুর টেস্টের কথা বলা যাক। বৃষ্টিবিঘ্নিত সেই ম্যাচে ভারত পরিস্থিতি বুঝে দ্রুত রান তুলে ম্যাচ নিজেদের করে নিয়েছিল। বিশ্লেষকদের মতে, সেখানেই আধুনিক টেস্ট ক্রিকেটের আসল চিত্র স্পষ্ট হয়, যেখানে প্রয়োজন অনুযায়ী গিয়ার বদলানোই পার্থক্য গড়ে দেয় জয়-পরাজয়ের।

টেস্ট যেভাবে খেলতে হয়, সেভাবে খেলছে বাংলাদেশ!

ক্রিকেট কোচিং শুধু টেকনিক শেখানোর মধ্যে সীমাবদ্ধ নয়। এটা এখন পরিস্থিতি বিশ্লেষণ, ডাটা ব্যবহার এবং প্রতিপক্ষ বোঝারও খেলা। সেই জায়গায় বাংলাদেশ এখনও অনেকটাই পিছিয়ে, এমনটাই মত ক্রিকেট বিশ্লেষকদের।

সম্প্রতি বিদেশি কোচদের সাফল্যের উদাহরণ টেনে বলা হচ্ছে, আধুনিক ক্রিকেট বুঝে পরিকল্পনা করাই এখন মূল চাবিকাঠি। অথচ আশরাফুলদের মতো বাংলাদেশের স্থানীয় কোচরা সেই মানসিকতা কতটা ধারণ করতে পারছেন, তা নিয়ে প্রশ্ন উঠছে।