Advertisement
Us Bangla Airlines
সেঞ্চুরি না করেও সর্বোচ্চ রান করার তালিকায় মাশরাফি

সেঞ্চুরি না করেও সর্বোচ্চ রান করার তালিকায় মাশরাফি

খেলা ডেস্ক

১৪ মে ২০২৬, ১৫:৪৭

পরিশ্রম, ধৈর্য, একাগ্রতা—সবমিলিয়ে একজন ব্যাটার পান সেঞ্চুরির দেখা। ক্রিকেটে সেঞ্চুরি করা কোনো ব্যাটারের জন্য অন্যন্য অর্জন। কিন্তু সব ব্যাটার সেই অর্জনের ভাগিদার হতে পারেন না। বিশেষ করে লোয়ারঅর্ডার ব্যাটাররা শতকের অনন্য অর্জনে পিছিয়ে থাকেন।

বাংলাদেশ ক্রিকেট ইতিহাসে লোয়ারঅর্ডারে বেশ সফল মাশরাফি বিন মোর্তজা। শেষদিকের আচমকা ঝড়ে আন্তর্জাতিক ক্যারিয়ারে প্রায় তিন হাজার রান করেছেন এই ব্যাটার। তাতেই সেঞ্চুরি ছাড়া বড় রান সংগ্রহের তালিকায় সেরা দশে জায়গা করে নিয়েছেন মাশরাফি।

টপঅর্ডার, মিডলঅর্ডার ছাড়াও এ তালিকায় অধিকাংশই লোয়ারঅর্ডার ব্যাটার। তালিকার শীর্ষে আছেন অস্ট্রেলিয়ার শেন ওয়ার্ন, যিনি ৩৩৯ ম্যাচে ৪১৭২ রান করেছেন, কিন্তু কখনোই সেঞ্চুরির দেখা পাননি। এরপরই আছেন কেনিয়ার কলিন্স ওবুয়া, ১৭৯ ম্যাচে করেছেন ৩৭৮৬ রান।

নেদারল্যান্ডসের মিডলঅর্ডার ব্যাটার ও অধিনায়ক স্কট এডওয়ার্ডসের সংগ্রহ ৩৪২৪ রান ১৫৫ ম্যাচে। জিম্বাবুয়ের টপঅর্ডার ব্যাটার চামু চিভাভা করেছেন ৩৩১৬ রান। নিউজিল্যান্ডের টিম সাউদি ৩৯৪ ম্যাচে তুলেছেন ৩২৮৮ রান। অস্ট্রেলিয়ার মিচেল স্টার্ক করেছেন ৩১৫৯ রান।

এছাড়া হংকংয়ের নিজাকাত খান করেছেন ৩০৭৮ রান। বাংলাদেশের মাশরাফি মোর্তজা করেছেন ২৯৬১ রান। আয়ারল্যান্ডের জর্জ ডকরেল ২৯৪৫ রান এবং জিম্বাবুয়ের রায়ান বার্ল করেছেন ২৯১০ রান। আন্তর্জাতিক ক্যারিয়ারের সব ফরম্যাট মিলিয়ে এসব রান করেছেন তার।

এমআই