Advertisement
Us Bangla Airlines
আইসিসির মাসসেরা ক্রিকেটার হলেন নাহিদ রানা

আইসিসির মাসসেরা ক্রিকেটার হলেন নাহিদ রানা

খেলা ডেস্ক

১৪ মে ২০২৬, ১৬:১৫

বাংলাদেশ ক্রিকেটে নতুন ভরসার নাম নাহিদ রানা। বাইশ গজে তার পেসের ঝড় এখন আর প্রতিশ্রুতি নয়, বাস্তব সাফল্যের গল্প। ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজে দুর্দান্ত বোলিং নৈপুণ্য দেখিয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন এই তরুণ পেসার। প্রতিটি স্পেলে গতি আর আগ্রাসনে প্রতিপক্ষ ব্যাটসম্যানদের চাপে রাখেন তিনি।

সেই পারফরম্যান্সের স্বীকৃতিই এলো আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) কাছ থেকে। আইসিসির মাসসেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন বাংলাদেশের নাহিদ রানা। তিনজনের এই প্রতিযোগিতায় পেছনে ফেলেছেন ওমানের জাতিন্দর সিং এবং সংযুক্ত আরব আমিরাতের অজয় কুমারকে।

‘আমরা হচ্ছি ভাই-ব্রাদার টাইপের’

নিউজিল্যান্ডের বিপক্ষে গত এপ্রিলে দুর্দান্ত বোলিং করেন নাহিদ। তিন ম্যাচের ওয়ানডে সিরিজে শিকার করেছেন ৮ উইকেট। গড় ছিল ১৬.৭৫, আর ইকোনমি রেট ৪.৪৬। মিরপুরে দ্বিতীয় ওয়ানডেতে ৩২ রানে ৫ উইকেট নিয়ে নিউজিল্যান্ডের ব্যাটিং লাইনআপে ধস নামান তিনি। তিন ম্যাচে ৮ উইকেট নিয়েই মিলেছে মাসসেরা হওয়ার স্বীকৃতি।

নারী-পুরুষ মিলিয়ে এখন পর্যন্ত বাংলাদেশের ৬ ক্রিকেটার সাতবার আইসিসির মাসসেরা হলেন। ২০২১ সালের মে মাসে প্রথম বাংলাদেশি হিসেবে এই পুরস্কার জেতেন মুশফিকুর রহিম। সাকিব জিতেছেন দুবার, ২০২১ সালের জুলাইয়ের পর ২০২৩ সালের মার্চে। মিরাজ মাসসেরা হয়েছেন ২০২৫ সালের এপ্রিলে।

অনূর্ধ্ব-১৫ দলের বিপক্ষে ৪১ রানে হারল মেয়েরা

চতুর্থ পুরুষ ক্রিকেটার হিসেবে এবার আইসিসির মাসসেরা ক্রিকেটার হলেন নাহিদ রানা। বাংলাদেশি দুই নারী ক্রিকেটারও মাসসেরা স্বীকৃতি পেয়েছেন। ২০২৩ সালের নভেম্বরে প্রথম বাংলাদেশি নারী হিসেবে এই স্বীকৃতি পান নাহিদা আক্তার। পরে ২০২৬ সালের জানুয়ারি মাসের সেরা ক্রিকেটার হয়েছেন সোবহানা মোস্তারি।

এমআই