Advertisement
Us Bangla Airlines
সিলেটে চোখ রাঙাচ্ছে বৃষ্টি, খেলা হবে তো?

সিলেটে চোখ রাঙাচ্ছে বৃষ্টি, খেলা হবে তো?

খেলা ডেস্ক

১৫ মে ২০২৬, ১৯:৪০

মিরপুর টেস্টে বৃষ্টি ভোগান্তি দিয়েছে দুই দলকেই। চতুর্থ দিনের একটি পুরো সেশনই চলে যায় বৃষ্টির পেটে। শেষ পর্যন্ত সেই ম্যাচে দারুণ বোলিংয়ে পাকিস্তানকে ১০৪ রানে হারিয়েছে বাংলাদেশ। এবার সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট সিলেটে। তবে ম্যাচ শুরুর আগেই বড় আলোচনার নাম আবহাওয়া।

টেস্ট শুরুর আগের দিনও সিলেটে হয়েছে বৃষ্টি। পাকিস্তান দল অনুশীলন করেছে ইনডোরে। অন্যদিকে গুঁড়িগুঁড়ি বৃষ্টির মধ্যেই মাঠে অনুশীলন করেছে বাংলাদেশ। এখন প্রশ্ন, শনিবার থেকে শুরু হতে যাওয়া টেস্টেও কি বৃষ্টির প্রভাব থাকবে? আবহাওয়ার পূর্বাভাস বলছে, শঙ্কা উড়িয়ে দেওয়ার সুযোগ খুব একটা নেই।

প্রথম ও দ্বিতীয় দিনেই বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। প্রথম দিনে বৃষ্টির সম্ভাবনা ৮৯ শতাংশ, দ্বিতীয় দিনে ৭৯ শতাংশ। দুই দিনেই মেঘের আচ্ছাদন থাকবে যথাক্রমে ৯৫ ও ৮১ শতাংশ। বৃষ্টিপাত হতে পারে ১১.৭ ও ৮.৭ মিলিমিটার। এই দুই দিনেই খেলা ব্যাহত হওয়ার শঙ্কা বেশি।

তৃতীয় ও চতুর্থ দিনেও বৃষ্টির প্রভাব থাকতে পারে। তৃতীয় দিনে বৃষ্টির সম্ভাবনা ৬০ শতাংশ, চতুর্থ দিনে ৯৮ শতাংশ। মেঘের আচ্ছাদন থাকবে ৭৮ ও ৮৭ শতাংশ। বৃষ্টিপাত হতে পারে ৬.২ ও ৩১.৫ মিলিমিটার। বিশেষ করে চতুর্থ দিনে বড় ধরনের ব্যাঘাত ঘটতে পারে।

শেষ দিনে তুলনামূলক স্বস্তির ইঙ্গিত মিলছে। পঞ্চম দিনে বৃষ্টির সম্ভাবনা ১৯ শতাংশ। মেঘের আচ্ছাদন ৪৫ শতাংশ। বৃষ্টিপাত হতে পারে ২.৮ মিলিমিটার। এই দিনে খেলা পুরোপুরি হওয়ার সম্ভাবনা বেশি।

এমআই