এলপিএলের ড্রাফটে কেন নেই মোস্তাফিজ?
খেলা ডেস্ক
২৩ মে ২০২৬, ২১:০১
লঙ্কা প্রিমিয়ার লিগের (এলপিএল) এবারের ড্রাফটে নাম লিখিয়েছেন ৪৮ জন বাংলাদেশি ক্রিকেটার। তবে সেই তালিকায় নেই দেশের অন্যতম বড় ফ্র্যাঞ্চাইজি তারকা মোস্তাফিজুর রহমান। কাটার মাস্টারের নাম না থাকায় ক্রিকেট অঙ্গনে উঠেছে নানা প্রশ্ন। তবে কারণটা বেশ পরিষ্কার, তিনি একই সময়ে ইংল্যান্ডের দ্য হানড্রেডে ব্যস্ত থাকবেন।
আগামী ১৭ জুলাই শুরু হবে এলপিএলের নতুন আসর। একই সময়ে জিম্বাবুয়ে সিরিজ নিয়ে ব্যস্ত থাকবে বাংলাদেশ দল। এর মাঝেই ২১ জুলাই মাঠে গড়াবে ইংল্যান্ডের জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট দ্য হানড্রেড। সেখানে বার্মিংহাম ফিনিক্সের হয়ে খেলবেন মোস্তাফিজ।
ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে মোস্তাফিজ অবশ্য পরিচিত মুখ। আইপিএল, পিএসএল, এলপিএল, কাউন্টি ক্রিকেটসহ বিশ্বের বিভিন্ন লিগে নিজের সামর্থ্যের প্রমাণ দিয়েছেন বাঁহাতি এই পেসার। তবে এবার প্রথমবারের মতো দ্য হানড্রেডে দল পাওয়ায়, এলপিএলে নাম লেখাননি তিনি।
সবশেষ এলপিএল আসরে ডাম্বুলা সিক্সার্সের হয়ে খেলেছিলেন মোস্তাফিজ। চার ম্যাচে নিয়েছিলেন ৫ উইকেট। নিজের কাটার আর স্লোয়ারে বরাবরের মতোই ব্যাটারদের ভুগিয়েছিলেন বাংলাদেশের এই পেসার। কিন্তু এবার ইংল্যান্ডে খেলতে যাওয়ায় মোস্তাফিজকে পাচ্ছে না এলপিএল।
এমআই