Advertisement
Us Bangla Airlines
১৫ দিনে ১৫ কোটি আবেদন, বিশ্বকাপ টিকিট নিয়ে ইতিহাস গড়ল ভক্তরা

১৫ দিনে ১৫ কোটি আবেদন, বিশ্বকাপ টিকিট নিয়ে ইতিহাস গড়ল ভক্তরা

খেলা ডেস্ক

৩০ ডিসেম্বর ২০২৫, ২২:৫৪

২০২৬ ফুটবল বিশ্বকাপ সরাসরি মাঠে বসে দেখার আগ্রহ নজিরবিহীন। যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর ১৬টি শহরে অনুষ্ঠিত হতে যাওয়া এই মেগা টুর্নামেন্টের র‍্যান্ডম সিলেকশন ড্র টিকিটিং পর্বের প্রথম ১৫ দিনে ১৫ কোটি আবেদন জমা পড়েছে, যা বিদ্যমান টিকিটের চাহিদাকে প্রায় ৩০ গুণ ছাড়িয়ে গেছে।

ফিফার তথ্য অনুযায়ী, ব্যক্তিগত ক্রেডিট কার্ডের মাধ্যমে এই প্রথম ধাপে আবেদন জমা দেওয়া হয়েছে। ১১ ডিসেম্বর শুরু হওয়া এই প্রক্রিয়া থেকে দেখা যাচ্ছে, বিশ্বকাপের প্রতি ভক্তদের উন্মাদনা অতীতের সব আসরের চেয়ে অনেক বেশি। 

ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো বলেন, ‘প্রথম ১৫ দিনে ১৫ কোটি আবেদন ফুটবলের বৈশ্বিক জনপ্রিয়তার প্রমাণ। ২০০টিরও বেশি দেশের ভক্তরা এই আসরে অংশ নিতে চাইছে—এটি সত্যিই অবিশ্বাস্য। উত্তর আমেরিকায় আমরা ইতিহাস গড়তে যাচ্ছি। ফুটবলের মাধ্যমে বিশ্বকে একত্রিত করা হবে, আর ভক্তদের এই বিপুল সাড়া তা প্রমাণ করছে।’

২০২৬ বিশ্বকাপ ৪৮ দল, ১০৪টি ম্যাচের মাধ্যমে কানাডা, মেক্সিকো ও যুক্তরাষ্ট্রের মাটিতে অনুষ্ঠিত হবে। পরিসংখ্যান বলছে, এই টিকিটের চাহিদা ইতিমধ্যেই ১৯৩০ সাল থেকে অনুষ্ঠিত সব বিশ্বকাপের মোট দর্শকসংখ্যা কয়েক গুণ ছাড়িয়ে গেছে।

র‍্যান্ডম সিলেকশন ড্র টিকিটিং পর্ব চলবে ১৩ জানুয়ারি পর্যন্ত। এই ধাপে যারা টিকিট পাবেন না, তাদের জন্য পরবর্তী ধাপেও সুযোগ থাকবে। ১১ জুন উদ্বোধনী ম্যাচের আগে ধাপে ধাপে আরও টিকিট ছাড়া হবে।

এমআই