Advertisement
Us Bangla Airlines
ভারত-বাংলাদেশ ম্যাচ আজ, খেলা দেখবেন কোথায়?

ভারত-বাংলাদেশ ম্যাচ আজ, খেলা দেখবেন কোথায়?

খেলা ডেস্ক

২৮ মার্চ ২০২৬, ১২:৪৪

পাকিস্তানকে গ্রুপ পর্বের প্রথম ম্যাচে হারিয়ে পথটা সহজ করে রেখেছিল বাংলাদেশ। ভারতের বিপক্ষে পাকিস্তান হারায় এক ম্যাচ হাতে রেখেই সেমিফাইনাল নিশ্চিত হয় লাল-সবুজ প্রতিনিধিদের। তবে নিয়মরক্ষার ম্যাচের আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল ৪টা ৪৫ মিনিটে।

ভারতের বিপক্ষে ম্যাচটি হারলেও সমস্যা নেই বাংলাদেশের। কেননা অনূর্ধ্ব-২০ সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনাল ইতোমধ্যেই নিশ্চিত হয়েছে ফয়সাল-রোনানদের। তবে ভারতকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই সেমিতে যেতে চায় জুনিয়র হামজারা। পাকিস্তান ম্যাচ শেষে এমনটাই বলেছিলেন ম্যাচসেরা রোনান সুলিভান।

বাংলাদেশের জার্সিতে অভিষেক ম্যাচে দুই গোল আলোচনার তুঙ্গে আছেন এই প্রবাসী ফুটবলার। গত ম্যাচ শেষে রোনান বলেন, ‘পাকিস্তানের বিপক্ষে অসাধারণ ম্যাচ ছিল। জিততে পেরে ভালো লাগছে। পরবর্তী ম্যাচে আমরা ভারতকে হারাতে চাই এবং শিরোপার পথে এগোতে চাই।’

রোনান সুলিভানের জোড়া গোলে জয় পেল বাংলাদেশ

খেলা দেখবেন কোথায়?

ভারত-বাংলাদেশ ম্যাচ মানেই দর্শকদের মাঝে বাড়তি আগ্রহ। ফলে এই ম্যাচ দেখা নিয়েও বাংলাদেশি দর্শকদের মাঝে বেশ প্রতিক্রিয়ার দেখা মিলেছে। বাংলাদেশ সময় বিকেল ৪টা ৪৫ মিনিটে শুরু হওয়া এই ম্যাচটি অবশ্য কোনো টিভি চ্যানেল সম্প্রচার করবে না। তবে ম্যাচটি ইউটিউবের sportzworkz নামক চ্যানেলে দেখা যাবে।

উল্লেখ্য, ফুটবলে ভারতের বিপক্ষে সম্প্রতি দুর্দান্ত সময় পার করছে বাংলাদেশ। গেল বছর এশিয়ান কাপ বাছাইপর্বে ভারতকে ঘরের মাটিতে হারিয়েছিল হামজারা। এরপর সাফ নারী ফুটসালে ভারতকে উড়িয়ে দিয়েছিল চ্যাম্পিয়ন বাংলাদেশ। এমনকি অনূর্ধ্ব-১৯ সাফ নারী চ্যাম্পিয়নশিপের গ্রুপ পর্বে ভারতকে হারিয়েছে বাংলাদেশ।

এমআই