Advertisement
Us Bangla Airlines
৪৮ দলের ফুটবল বিশ্বকাপ : চূড়ান্ত সূচি দেখে নিন

৪৮ দলের ফুটবল বিশ্বকাপ : চূড়ান্ত সূচি দেখে নিন

খেলা ডেস্ক

০১ এপ্রিল ২০২৬, ১৮:৩৭

চার বছরের অপেক্ষার পর আবারও বিশ্ব ফুটবলের মহাযজ্ঞ। ৪৮ দলের অংশগ্রহণে ইতিহাসের সবচেয়ে বড় ফিফা বিশ্বকাপ ২০২৬-এর চূড়ান্ত সূচি প্রকাশিত হয়েছে। ইউরোপীয় ও আন্তমহাদেশীয় প্লে-অফ শেষে নিশ্চিত হয়েছে গ্রুপ বিন্যাস। এখন শুধু মাঠে গড়ানোর অপেক্ষা।

আগামী ১১ জুন রাতে মেক্সিকো সিটিতে স্বাগতিক মেক্সিকো ও দক্ষিণ আফ্রিকার ম্যাচ দিয়ে পর্দা উঠবে এই বিশ্ব আসরের। টানা উত্তেজনায় ভরপুর গ্রুপপর্ব চলবে ২৮ জুন পর্যন্ত। একই দিন থেকেই শুরু হবে নকআউটের লড়াই। যেখানে প্রতিটি ম্যাচই হবে ‘বাঁচা-মরার’ লড়াই।

এবারের আসরে গ্রুপগুলোতেও রয়েছে দারুণ ভারসাম্য আর চমক। ‘সি’ গ্রুপে পাঁচবারের চ্যাম্পিয়ন ব্রাজিলের সঙ্গে আছে মরক্কো ও ইউরোপের প্রতিদ্বন্দ্বী স্কটল্যান্ড। ‘এইচ’ গ্রুপে স্পেন, উরুগুয়ে ও সৌদি আরব, তিন মহাদেশের তিন ভিন্ন ঘরানার ফুটবল। আর ‘আই’ গ্রুপে ফ্রান্স ও সেনেগালের লড়াই হতে পারে আগেভাগেই হাইভোল্টেজ।

চ্যাম্পিয়নদের গ্রুপ ‘জে’-তেও কম উত্তাপ নেই। আর্জেন্টিনার সঙ্গে আলজেরিয়া ও ইউরোপের শক্তিশালী অস্ট্রিয়া। যে কোনো ম্যাচেই হতে পারে অঘটন। অন্যদিকে ইংল্যান্ড, ক্রোয়েশিয়া ও ঘানাকে নিয়ে ‘এল’ গ্রুপও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ।

গ্রুপপর্ব শেষে শুরু হবে নকআউটের উত্তেজনা। শেষ ৩২ থেকে ধাপে ধাপে শেষ ১৬, কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনাল পেরিয়ে নির্ধারিত হবে ফাইনালের দুই দল। মহারণের চূড়ান্ত লড়াই অনুষ্ঠিত হবে ১৯ জুলাই, নিউইয়র্ক–নিউজার্সি অঞ্চলে। সেদিনই জানা যাবে, ফুটবলের নতুন বিশ্ব চ্যাম্পিয়ন কারা।

একনজরে গ্রুপ পর্বের চূড়ান্ত সূচি

তারিখ গ্রুপ ম্যাচ ভেন্যু সময় (বাংলাদেশ)
১১ জুন এ মেক্সিকো বনাম দক্ষিণ আফ্রিকা মেক্সিকো সিটি রাত ১টা
১২ জুন এ দক্ষিণ কোরিয়া বনাম চেক প্রজাতন্ত্র গুয়াদালাহারা সকাল ৮টা
১২ জুন বি কানাডা বনাম বসনিয়া টরন্টো রাত ১টা
১৩ জুন ডি যুক্তরাষ্ট্র বনাম প্যারাগুয়ে লস অ্যাঞ্জেলেস সকাল ৭টা
১৩ জুন বি কাতার বনাম সুইজারল্যান্ড সান ফ্রান্সিসকো রাত ১টা
১৪ জুন সি ব্রাজিল বনাম মরক্কো নিউইয়র্ক–নিউজার্সি ভোর ৪টা
১৪ জুন সি হাইতি বনাম স্কটল্যান্ড বোস্টন সকাল ৭টা
১৪ জুন ডি অস্ট্রেলিয়া বনাম তুরস্ক ভ্যাঙ্কুভার সকাল ১০টা
১৪ জুন ই জার্মানি বনাম কুরাসাও হিউস্টন রাত ১১টা
১৪ জুন এফ নেদারল্যান্ডস বনাম জাপান ডালাস রাত ২টা
১৫ জুন ই আইভরিকোস্ট বনাম ইকুয়েডর ফিলাডেলফিয়া ভোর ৫টা
১৫ জুন এফ সুইডেন বনাম তিউনিসিয়া মন্তেরেই সকাল ৮টা
১৫ জুন এইচ স্পেন বনাম কেপ ভার্দে আটলান্টা রাত ১০টা
১৫ জুন জি বেলজিয়াম বনাম মিসর সিয়াটল রাত ১টা
১৬ জুন এইচ সৌদি আরব বনাম উরুগুয়ে মায়ামি ভোর ৪টা
১৬ জুন জি ইরান বনাম নিউজিল্যান্ড লস অ্যাঞ্জেলেস সকাল ৭টা
১৬ জুন আই ফ্রান্স বনাম সেনেগাল নিউইয়র্ক–নিউজার্সি রাত ১টা
১৭ জুন আই ইরাক বনাম নরওয়ে বোস্টন ভোর ৪টা
১৭ জুন জে আর্জেন্টিনা বনাম আলজেরিয়া কানসাস সিটি সকাল ৭টা
১৭ জুন জে অস্ট্রিয়া বনাম জর্ডান সান ফ্রান্সিসকো সকাল ১০টা
১৭ জুন কে পর্তুগাল বনাম কঙ্গো হিউস্টন রাত ১১টা
১৭ জুন এল ইংল্যান্ড বনাম ক্রোয়েশিয়া ডালাস রাত ২টা
১৮ জুন এল ঘানা বনাম পানামা টরন্টো ভোর ৫টা
১৮ জুন কে উজবেকিস্তান বনাম কলম্বিয়া মেক্সিকো সিটি সকাল ৮টা
১৮ জুন এ চেক প্রজাতন্ত্র বনাম দক্ষিণ আফ্রিকা আটলান্টা রাত ১০টা
১৮ জুন বি সুইজারল্যান্ড বনাম বসনিয়া লস অ্যাঞ্জেলেস রাত ১টা
১৯ জুন বি কানাডা বনাম কাতার ভ্যাঙ্কুভার ভোর ৪টা
১৯ জুন এ মেক্সিকো বনাম দক্ষিণ কোরিয়া গুয়াদালাহারা সকাল ৭টা
১৯ জুন ডি যুক্তরাষ্ট্র বনাম অস্ট্রেলিয়া সিয়াটল রাত ১টা
২০ জুন সি স্কটল্যান্ড বনাম মরক্কো বোস্টন ভোর ৪টা
২০ জুন সি ব্রাজিল বনাম হাইতি ফিলাডেলফিয়া সকাল ৭টা
২০ জুন ডি তুরস্ক বনাম প্যারাগুয়ে সান ফ্রান্সিসকো সকাল ১০টা
২০ জুন এফ নেদারল্যান্ডস বনাম সুইডেন হিউস্টন রাত ১১টা
২০ জুন ই জার্মানি বনাম আইভরিকোস্ট টরন্টো রাত ২টা
২১ জুন ই ইকুয়েডর বনাম কুরাসাও কানসাস সিটি ভোর ৬টা
২১ জুন এফ তিউনিসিয়া বনাম জাপান মন্তেরেই সকাল ১০টা
২১ জুন এইচ স্পেন বনাম সৌদি আরব আটলান্টা রাত ১০টা
২১ জুন জি বেলজিয়াম বনাম ইরান লস অ্যাঞ্জেলেস রাত ১টা
২২ জুন এইচ উরুগুয়ে বনাম কেপ ভার্দে মায়ামি ভোর ৪টা
২২ জুন জি নিউজিল্যান্ড বনাম মিসর ভ্যাঙ্কুভার সকাল ৭টা
২২ জুন জে আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ডালাস রাত ১১টা
২২ জুন আই ফ্রান্স বনাম ইরাক ফিলাডেলফিয়া রাত ৩টা
২৩ জুন আই নরওয়ে বনাম সেনেগাল নিউইয়র্ক–নিউজার্সি সকাল ৬টা
২৩ জুন জে জর্ডান বনাম আলজেরিয়া সান ফ্রান্সিসকো সকাল ৯টা
২৩ জুন কে পর্তুগাল বনাম উজবেকিস্তান হিউস্টন রাত ১১টা
২৩ জুন এল ইংল্যান্ড বনাম ঘানা বোস্টন রাত ২টা
২৪ জুন এল পানামা বনাম ক্রোয়েশিয়া টরন্টো ভোর ৫টা
২৪ জুন কে কলম্বিয়া বনাম কঙ্গো গুয়াদালাহারা সকাল ৮টা
২৪ জুন বি কানাডা বনাম সুইজারল্যান্ড ভ্যাঙ্কুভার রাত ১টা
২৪ জুন বি বসনিয়া বনাম কাতার সিয়াটল রাত ১টা
২৫ জুন সি স্কটল্যান্ড বনাম ব্রাজিল মায়ামি ভোর ৪টা
২৫ জুন সি মরক্কো বনাম হাইতি আটলান্টা ভোর ৪টা
২৫ জুন এ মেক্সিকো বনাম চেক প্রজাতন্ত্র মেক্সিকো সিটি সকাল ৭টা
২৫ জুন এ দক্ষিণ কোরিয়া বনাম দক্ষিণ আফ্রিকা মন্তেরেই সকাল ৭টা
২৫ জুন ই ইকুয়েডর বনাম জার্মানি নিউইয়র্ক–নিউজার্সি রাত ২টা
২৫ জুন ই কুরাসাও বনাম আইভরিকোস্ট ফিলাডেলফিয়া রাত ২টা
২৬ জুন এফ জাপান বনাম সুইডেন ডালাস ভোর ৫টা
২৬ জুন এফ তিউনিসিয়া বনাম নেদারল্যান্ডস কানসাস সিটি ভোর ৫টা
২৬ জুন ডি যুক্তরাষ্ট্র বনাম তুরস্ক লস অ্যাঞ্জেলেস সকাল ৮টা
২৬ জুন ডি প্যারাগুয়ে বনাম অস্ট্রেলিয়া সান ফ্রান্সিসকো সকাল ৮টা
২৬ জুন আই নরওয়ে বনাম ফ্রান্স বোস্টন রাত ১টা
২৬ জুন আই সেনেগাল বনাম ইরাক টরন্টো রাত ১টা
২৭ জুন এইচ উরুগুয়ে বনাম স্পেন গুয়াদালাহারা সকাল ৬টা
২৭ জুন এইচ কেপ ভার্দে বনাম সৌদি আরব হিউস্টন সকাল ৬টা
২৭ জুন জি নিউজিল্যান্ড বনাম বেলজিয়াম ভ্যাঙ্কুভার সকাল ৯টা
২৭ জুন জি মিসর বনাম ইরান সিয়াটল সকাল ৯টা
২৭ জুন এল পানামা বনাম ইংল্যান্ড নিউইয়র্ক–নিউজার্সি রাত ৩টা
২৭ জুন এল ক্রোয়েশিয়া বনাম ঘানা ফিলাডেলফিয়া রাত ৩টা
২৮ জুন কে কলম্বিয়া বনাম পর্তুগাল মায়ামি ভোর সাড়ে ৫টা
২৮ জুন কে কঙ্গো বনাম উজবেকিস্তান আটলান্টা ভোর সাড়ে ৫টা
২৮ জুন জে জর্ডান বনাম আর্জেন্টিনা ডালাস সকাল ৮টা
২৮ জুন জে আলজেরিয়া বনাম অস্ট্রিয়া কানসাস সিটি সকাল ৮টা

এমআই