Advertisement
Us Bangla Airlines
হামজাদের কোচ হতে ২৫০ এর বেশি আবেদন!

হামজাদের কোচ হতে ২৫০ এর বেশি আবেদন!

খেলা ডেস্ক

১৬ এপ্রিল ২০২৬, ২৩:০০

বাংলাদেশ ফুটবলের ডাগআউট এখন আলোচনার কেন্দ্রবিন্দু। নতুন কোচ নিয়োগের বিজ্ঞপ্তি দেওয়ার এক সপ্তাহের মধ্যেই জমা পড়েছে ২৫০টির বেশি আবেদন, যা বাফুফের জন্য এক রেকর্ডসদৃশ সাড়া। এই বিপুল আগ্রহকে দেশের ফুটবলের জন্য ইতিবাচক সংকেত হিসেবে দেখছেন বাফুফের সহসভাপতি ফাহাদ করিম।

গুলশানে নিজ বাসভবনের সামনে তিনি বলেন, এত বেশি আবেদন পাওয়া সত্যিই অবিশ্বাস্য এবং এটি জাতীয় দলের প্রতি আন্তর্জাতিক আগ্রহের প্রমাণ। আবেদনকারীদের তালিকায় রয়েছেন জার্মান কোচ অ্যান্টোইন হেই, এল সালভাদরের সাবেক প্রধান কোচ ডেভিড ডোনিগা এবং মন্টিনিগ্রোর মিওদ্রাগ রাদুলোভিচ।

বিদেশিদের পাশাপাশি দেশীয় কোচরাও আগ্রহ দেখিয়েছেন। আবেদন করেছেন মারুফুল হক এবং জুলফিকার মাহমুদ মিন্টু। প্রাথমিক বাছাইয়ে এই ২৫০ আবেদন থেকে প্রায় ৫০ জনকে রাখা হবে সংক্ষিপ্ত তালিকায়। এরপর চূড়ান্ত পর্বে সাক্ষাৎকার নেবেন বাফুফে সভাপতি।

গত ৯ এপ্রিল কোচ নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। সংশ্লিষ্টদের ধারণা, হামজা চৌধুরী বাংলাদেশ দলের হয়ে খেলার প্রক্রিয়ায় থাকায় জাতীয় দলের প্রতি আন্তর্জাতিক কোচদের আগ্রহ বেড়েছে। এখন অপেক্ষা, এই বড় তালিকা থেকে কে হয়ে ওঠেন বাংলাদেশের ফুটবল দলের নতুন দিকনির্দেশক।

এমআই