বিশ্বকাপের ৫৫ দিন আগে কোচকে বহিষ্কার!
খেলা ডেস্ক
১৮ এপ্রিল ২০২৬, ১৮:১৫
বিশ্বকাপের আর মাত্র ৫৫ দিন বাকি। ঠিক এমন সময়ই বড়সড় সিদ্ধান্তে কাঁপিয়ে দিল সৌদি আরব ফুটবল। হঠাৎ করেই দায়িত্বচ্যুত করা হয়েছে কোচ হার্ভে রেনার্ডকে যে সিদ্ধান্তে ইতোমধ্যেই ফুটবল দুনিয়ায় শুরু হয়েছে জোর আলোচনা।
২০২২ সালের ফিফা বিশ্বকাপে আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলকে হারিয়ে ইতিহাস গড়েছিল সৌদি আরব। সেই স্মরণীয় জয়ের নেপথ্যের কারিগর ছিলেন রেনার্ডই। অথচ আসন্ন ফিফা বিশ্বকাপের ঠিক আগে তাঁকেই সরিয়ে দিল সৌদি আরব ফুটবল ফেডারেশন।
এই সিদ্ধান্তের পেছনে রয়েছে সাম্প্রতিক হতাশাজনক পারফরম্যান্স। মার্চের প্রীতি ম্যাচে মিশর জাতীয় ফুটবল দলের কাছে ৪-০ এবং সার্বিয়া জাতীয় ফুটবল দলের কাছে ২-১ গোলে হারে সৌদি আরব। যা শেষ পর্যন্ত কোচের বিদায়ের পথ তৈরি করে।
রেনার্ডের সম্ভাব্য উত্তরসূরি হিসেবে উঠে এসেছে জর্জিওস দনিসের নাম। বর্তমানে আল-খালিজের দায়িত্বে থাকা এই গ্রিক কোচকে নিয়েই আলোচনা চালাচ্ছে ফেডারেশন।
বিদায়ের মুহূর্তে রেনার্ড অবশ্য গর্বের জায়গাটুকু ধরে রেখেছেন। তাঁর কথায়, ‘এটাই ফুটবল। সৌদি আরব সাতবার বিশ্বকাপে উঠেছে, যার মধ্যে দুবারই ছিল আমার অধীনে।’ ২০২২ বিশ্বকাপে আর্জেন্টিনার বিপক্ষে সেই ঐতিহাসিক জয়ের স্মৃতিও তাঁর ক্যারিয়ারের অন্যতম শিখর হয়ে থাকবে।
৫৫ বছর বয়সী এই ফরাসি কোচ এর আগে মরক্কো জাতীয় ফুটবল দল-এর দায়িত্বে ছিলেন, কাজ করেছেন ফ্রান্স নারী জাতীয় ফুটবল দলের সঙ্গেও। সবচেয়ে বড় সাফল্য এসেছে আফ্রিকায়। জাম্বিয়া জাতীয় ফুটবল দল ও আইভরি কোস্ট জাতীয় ফুটবল দলকে জিতিয়েছেন আফ্রিকান কাপ অফ নেশনস।
২০২৬ বিশ্বকাপে ‘এইচ’ গ্রুপে খেলবে সৌদি আরব। তাদের প্রতিপক্ষ স্পেন জাতীয় ফুটবল দল, উরুগুয়ে জাতীয় ফুটবল দল এবং প্রথমবারের মতো সুযোগ পাওয়া কেপ ভার্দে জাতীয় ফুটবল দল।
এমআই