আর্জেন্টিনার বিশ্বকাপ দলে চমক, প্রাথমিক স্কোয়াডে আছেন যারা
খেলা ডেস্ক
১১ মে ২০২৬, ২০:৫২
আসন্ন ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে প্রাথমিক দল ঘোষণা করেছে আর্জেন্টিনা। শেষ সময়ের মধ্যেই ফিফার কাছে ৫৫ জনের লম্বা স্কোয়াড জমা দিয়েছেন কোচ লিওনেল স্কালোনি। এখান থেকেই চূড়ান্তভাবে ২৬ জনকে নিয়ে বিশ্বকাপে মাঠে নামবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা।
প্রাথমিক এই দলে সবচেয়ে বড় চমক তরুণ গোলরক্ষক সান্তিয়াগো বেলট্রান। রিভার প্লেটের এই উদীয়মান তারকা ছয়জন গোলরক্ষকের তালিকায় জায়গা করে নিয়েছেন। পাশাপাশি দলে সুযোগ পেয়েছেন লাউতারো দি ললো ও জাইদ রোমেরোর মতো তরুণ ডিফেন্ডাররাও।
স্কোয়াডে ফিরেছেন আলেহান্দ্রো গারনাচো, মাতিয়াস সুলে ও ক্লদিও এচেভেরির মতো প্রতিভাবান ফুটবলাররা, যারা ভবিষ্যতের আর্জেন্টিনা ফুটবলের বড় ভরসা হিসেবে বিবেচিত হচ্ছেন। অভিজ্ঞতার সঙ্গে তারুণ্যের মিশেলে সাজানো হয়েছে স্কালোনির এই প্রাথমিক দল।
গোলকিপিং বিভাগে আছেন এমিলিয়ানো মার্তিনেজ, জেরোনিমো রুলি, হুয়ান মুসোসহ ছয়জন। ডিফেন্ডার, মিডফিল্ডার ও ফরোয়ার্ড— তিন বিভাগেই রয়েছে বড় আকারের স্কোয়াড, যেখানে জায়গা পেয়েছেন বহু ইউরোপ ও দক্ষিণ আমেরিকান লিগে খেলা তারকা ফুটবলাররা।
মিডফিল্ডে আছেন লিয়ান্দ্রো পারেদেস, এনজো ফার্নান্দেজ, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, রদ্রিগো দি পলসহ পরিচিত মুখরা। ফরোয়ার্ড লাইনে নেতৃত্ব দেবেন লিওনেল মেসি, সঙ্গে আছেন লাউতারো মার্তিনেজ ও জুলিয়ান আলভারেজের মতো ভরসাযোগ্য স্ট্রাইকাররা।
সবমিলিয়ে অভিজ্ঞতা ও তরুণ প্রতিভার সমন্বয়ে বড় আকারের এই প্রাথমিক দল থেকেই চূড়ান্ত ২৬ জন বেছে নেবে আর্জেন্টিনা। বিশ্বকাপের আগে স্কালোনির এই তালিকা ঘিরে ইতোমধ্যেই শুরু হয়েছে আলোচনা ও আগ্রহ।
একনজরে প্রাথমিক স্কোয়াড
এমিলিয়ানো মার্তিনেজ, জেরোনিমো রুলি, হুয়ান মুসো, ওয়াল্টার বেনিতেজ, ফাকুন্দো কাম্বেসেস, সান্তিয়াগো বেলট্রান, মাক্সিমো পেরোনে, লিয়ান্দ্রো পারেদেস, গিদো রদ্রিগেজ, আনিবাল মোরেনো, মিল্টন দেলগাদো, অ্যালান ভারেলা, এজিকুয়েল ফার্নান্দেজ, রদ্রিগো দি পল, এক্সেকুয়েল পালাসিওস, এনজো ফার্নান্দেজ, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, জিওভানি লো সেলসো, নিকোলাস দোমিঙ্গেজ, এমিলিয়ানো বুয়েন্দিয়া, ভ্যালেন্টিন বার্কো, লিওনেল মেসি, নিকোলাস পাজ, ফ্রাঙ্কো মাস্তানতুয়ানো, থিয়াগো আলমাদা, তমাস আরান্দা, নিকোলাস গনজালেজ, আলেহান্দ্রো গারনাচো, জুলিয়ানো সিমিওনে, মাতিয়াস সুলে, ক্লদিও এচেভেরি, জিয়ানলুকা প্রেস্তিয়ানি, সান্তিয়াগো কাস্ত্রো, লাউতারো মার্তিনেজ, হোসে ম্যানুয়েল লোপেজ, জুলিয়ান আলভারেজ, মাতেও পেলেগ্রিনো, লুসিয়ানো আকোস্তা, ব্রায়ান আগুইরে, ইগনাসিও ফের্নান্দেজ, সের্হিও রোমেরো, নাহুয়েল মেদিনা, ফেদেরিকো গাত্তোনি, জোসে সাপিওলা, কেভিন জেনন, আলেক্সিস কুয়েলো, ভালেন্তিন কারবোনি, ফাকুন্দো ফারিয়াস, মারিয়ানো ট্রিপিচিও, থমাস বেলমন্টে, এনজো বারেনেচেয়া, জুলিয়ানো গালোপ্পো, তিয়াগো কিয়েজা।
এমআই