Advertisement
Us Bangla Airlines
পাকিস্তান সিরিজের টিকিটের মূল্য প্রকাশ, সর্বনিম্ন ২০০

পাকিস্তান সিরিজের টিকিটের মূল্য প্রকাশ, সর্বনিম্ন ২০০

খেলা ডেস্ক

০৬ মার্চ ২০২৬, ১৯:৫০

বাংলাদেশ-পাকিস্তান ওয়ানডে সিরিজ সামনে রেখে টিকিটের মূল্য ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ক্রীড়াপ্রেমীরা এবার মাত্র ২০০ টাকাতেই মাঠে বসে খেলা দেখার সুযোগ পাবেন। আর সর্বোচ্চ টিকিটের মূল্য ধরা হয়েছে ২ হাজার টাকা। আজ শুক্রবার টিকিট বিক্রির আনুষ্ঠানিক ঘোষণা দেয় বিসিবি।

দর্শকেরা অনলাইনে টিকিট সংগ্রহ করতে পারবেন bcbtickets.com.bd ওয়েবসাইট থেকে। টিকিটের মূল্যের তালিকায় ইস্টার্ন গ্যালারির দাম সবচেয়ে কম রাখা হয়েছে। মাত্র ২০০ টাকায় পাওয়া যাবে এ টিকিট। নর্দার্ন গ্যালারি ও শহীদ আবু সাইদ স্ট্যান্ডের টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে ৪০০ টাকা।

এছাড়া ক্লাব হাউজের শহীদ জুয়েল স্ট্যান্ড ও শহীদ মুশতাক স্ট্যান্ডে বসে খেলা দেখতে খরচ করতে হবে ৬০০ টাকা করে। ইন্টারন্যাশনাল গ্যালারি সাউথের টিকিটের মূল্য ধরা হয়েছে ১ হাজার টাকা, আর ইন্টারন্যাশনাল লাউঞ্জ সাউথে বসতে হলে গুনতে হবে ১ হাজার ২০০ টাকা।

বাংলাদেশ-পাকিস্তান সিরিজের সূচি প্রকাশ

ইন্টারন্যাশনাল গ্যালারি নর্থের (মিডিয়া ব্লক) টিকিটের দামও রাখা হয়েছে ১ হাজার টাকা। আর সবকিছুর শীর্ষে রয়েছে গ্র্যান্ড স্ট্যান্ড, যার টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে সর্বোচ্চ ২ হাজার টাকা।

আগামী ১১ মার্চ শুরু হবে বাংলাদেশ–পাকিস্তান ওয়ানডে সিরিজ। সিরিজের বাকি দুই ম্যাচ অনুষ্ঠিত হবে ১৩ ও ১৫ মার্চ। তিনটি ম্যাচই অনুষ্ঠিত হবে মিরপুরের শেরে-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।

একনজরে টিকিটের মূল্য তালিকা

স্ট্যান্ড টিকিট মূল্য
ইস্টার্ন গ্যালারি ২০০ টাকা
নর্দার্ন গ্যালারি, আবু সাইদ ৪০০ টাকা
শহীদ জুয়েল, শহীদ মুশতাক ৬০০ টাকা
গ্যালারি সাউথ, গ্যালারি নর্থ ১০০০ টাকা
ইন্টারন্যাশনাল লাউঞ্জ সাউথ ১২০০ টাকা
গ্র্যান্ড স্ট্যান্ড ২০০০ টাকা

এমআই