নিউজিল্যান্ড টেস্ট দলে বাংলাদেশ সফরে নজরকাড়া ফক্সক্রফট
খেলা ডেস্ক
০৭ মে ২০২৬, ২২:৪০
বাংলাদেশ সফরে ওয়ানডে সিরিজে দারুণ পারফরম্যান্সের পুরস্কার হিসেবে প্রথমবারের মতো টেস্ট দলে জায়গা পেলেন ডিন ফক্সক্রফট। ২৮ বছর বয়সী এই অফ-স্পিনিং অলরাউন্ডারকে আয়ারল্যান্ড ও ইংল্যান্ড সফরের জন্য টেস্ট স্কোয়াডে অন্তর্ভুক্ত করেছে নিউজিল্যান্ড।
গত মাসে বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজে বিশেষ করে মিরপুরে ব্যাট ও বলে দারুণ ছাপ রাখেন ফক্সক্রফট। প্রথম ম্যাচে ৫৮ বলে ৫৯ রানের ইনিংস খেলার পাশাপাশি ছয় ওভারে ২৫ রান দিয়ে একটি উইকেট নিয়ে হন ম্যাচসেরা। চট্টগ্রামের তৃতীয় ওয়ানডেতেও ৭২ বলে ৭৫ রানের ঝড়ো ইনিংস খেলেন তিনি।
এই পারফরম্যান্সই তাকে টেস্ট দলে জায়গা করে দিয়েছে বলে মনে করা হচ্ছে। দক্ষিণ আফ্রিকায় জন্ম নেওয়া এই ক্রিকেটার পরে নিউজিল্যান্ডে গিয়ে ক্যারিয়ার গড়েন। এখন পর্যন্ত চারটি ওয়ানডে ও সাতটি টি-টোয়েন্টি খেলেছেন তিনি।
আয়ারল্যান্ডের বিপক্ষে একমাত্র টেস্ট এবং ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজের জন্য ১৯ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে নিউজিল্যান্ড ক্রিকেট। দলে ফিরেছেন পেসার উইল ও’রোক ও কাইল জেমিসন। দলে আছেন অভিজ্ঞ কেইন উইলিয়ামসনও, যিনি টেস্টে ১০ হাজার রানের মাইলফলকের কাছাকাছি অবস্থানে রয়েছেন।
পেস আক্রমণে নেতৃত্ব দেবেন ও’রোক ও জেমিসন, সঙ্গে থাকবেন ম্যাট হেনরি, জ্যাক ফোকস ও অন্যান্য বোলাররা। স্পিন বিভাগে আছেন গ্লেন ফিলিপস ও রাচিন রবীন্দ্র। বিশেষজ্ঞ উইকেটকিপার হিসেবে আছেন টম ব্লান্ডেল। প্রয়োজনে অধিনায়ক টম ল্যাথামও উইকেটকিপিং করতে পারেন।
ঘরোয়া ক্রিকেটে দুর্দান্ত পারফরম্যান্স করে দলে ফিরেছেন হেনরি নিকোলসও। অন্যদিকে উইল ইয়াংকে শুধু আয়ারল্যান্ড টেস্টের জন্য রাখা হয়েছে।
একনজরে নিউজিল্যান্ড স্কোয়াড
টম ল্যাথাম (অধিনায়ক), টম ব্লান্ডেল, ক্রিস্টিয়ান ক্লার্ক (শুধু আয়ারল্যান্ড টেস্ট), ডেভন কনওয়ে, জ্যাক ফোকস, ডিন ফক্সক্রফট, ম্যাট হেনরি, কাইল জেমিসন, ড্যারিল মিচেল, হেনরি নিকোলস, উইল ও’রোক, গ্লেন ফিলিপস, মাইকেল রে (শুধু আয়ারল্যান্ড টেস্ট), রাচিন রাভিন্দ্রা, বেন সিয়ার্স (আয়ারল্যান্ড টেস্ট ও ইংল্যান্ড সফরে রিজার্ভ), ন্যাথান স্মিথ, ব্লেয়ার টিকনার, কেন উইলিয়ামসন, উইল ইয়াং (শুধ আয়ারল্যান্ড টেস্ট)।
এমআই